editor

প্রকাশিত: 12:32 PM, October 25, 2023

গাজা ইস্যুতে পশ্চিমাদের অবস্থান ‘নির্লজ্জ দ্বিচারিতা’: জর্ডানের রানি

গাজা ইস্যুতে পশ্চিমাদের অবস্থান ‘নির্লজ্জ দ্বিচারিতা’: জর্ডানের রানি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী যে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে তাতে অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়ে নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা নেতাদের তীব্র সমালোচনা করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। পশ্চিমা নেতাদের এই অবস্থানকে ‘নির্লজ্জ দ্বিচারিতা’ বলে মন্তব্য করেছেন তিনি।

মার্কিন প্রচারমাধ্যম সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন জর্ডানের রানি। দেশটির রাজধানী আম্মান থেকে দেওয়া রানিয়ার সাক্ষাৎকারটি প্রচারিত হয় গতকাল মঙ্গলবার।

গাজায় চলমান বিপর্যয় নিয়ে বিশ্বের প্রতিক্রিয়া দেখে জর্ডানসহ পুরো মধ্যপ্রাচ্যের মানুষ হতবাক ও হতাশ উল্লেখ করে জর্ডানের রানি বলেন, ‘গত কয়েক সপ্তাহে আমরা বিশ্বে একটি নির্লজ্জ দ্বিচারিতা দেখেছি।’

সাক্ষাৎকারে রানিয়া বলেন, যখন ৭ অক্টোবর হামলার ঘটনা ঘটল, তখন বিশ্ব তাৎক্ষণিক ও দ্ব্যর্থহীনভাবে ইসরাইল ও তার আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াল। তারা হামলার নিন্দা জানাল। কিন্তু গত কয়েক সপ্তাহে গাজায় ইসরাইলি হামলার বিষয়ে বিশ্বে নীরবতা দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘ দিনের শোষণ-বঞ্চনা, আল আকসা মসজিদের মর্যাদাহানি এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেটলারদের (বসতি স্থাপনকারী) সাম্প্রতিক হামলার জবাবে গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। ওই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। দুই শতাধিক ব্যক্তিকে ইসরাইল থেকে ধরে গাজায় নিয়ে যায় হামাস।

এর জবাবে ওই দিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৫ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দুই হাজারের বেশি শিশু। ধ্বংসস্তূপে পরিণত হওয়া অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।

এ প্রসঙ্গে জর্ডানের রানি রানিয়া বলেছেন, আধুনিক ইতিহাসে এমন মানবিক দুর্ভোগ এই প্রথম দেখা যাচ্ছে। অথচ যুদ্ধবিরতির আহ্বান পর্যন্ত জানাচ্ছে না বিশ্ব।

সাক্ষাৎকারে জর্ডানের রানি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানির নিন্দা না করা এবং যুদ্ধবিরতির আহ্বান না জানানোয় পশ্চিমা বিশ্বের সমালোচনাও করেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন