editor
প্রকাশিত: 6:03 PM, October 25, 2023
ঢাকায় গত ৪ অক্টোবর অনুষ্ঠিত পেশাজীবী কনভেনশনের আহ্বান প্রস্তাবনা সম্বলিত লিফলেট বুধবার (২৫ অক্টোবর) সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে জেলাবার প্রাঙ্গণ থেকে শুরু করে পরিষদের নেতৃবৃন্দ নগরীর সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, বন্দরবাজার এলাকা ও বিভিন্ন বার হলে বিপুল সংখ্যক লিফলেট বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে তুলে দেন।
লিফলেট বিতরণ শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে বিশিষ্ট পেশাজীবী নেতা, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক ডা: শামীমুর রহমান বলেন, আওয়ামী দু:শাসনে আমাদের প্রিয় মাতৃভূমি আজ বিপন্ন। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন আজ দুর্বিসহ। জাতীর চরম এই ক্রান্তিলগ্নে দেশের পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ১ দফার আন্দোলনকে সফল করতে হবে।
এসময় পরিষদের সদস্য সচিব ডা: শাহনেওয়াজ চৌধুরী কর্মসূচিতে অংশগ্রহণকারী পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এছাড়া, গত ৪ অক্টোবর সকল বাধা বিপত্তি উপেক্ষা করে ঢাকায় পেশাজীবী কনভেনশন যারা সিলেট থেকে অংশ নিয়েছিলেন তাদেরকেও তিনি ধন্যবাদ জানান।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী,এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, অধ্যাপক নিজাম উদ্দিন তরফদার, সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, অধ্যাপক মনিরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, সাংবাদিক এম এ মতিন, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট তানভীর আখতার খান, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট তাজরীহান জামান, এডভোকেট কবির আহমদ বাবর, এডভোকেট মো.আব্দুল মুকিত অপি, এডভোকেট আরিফা সুলতানা,এডভোকেট রুহিনা বেগম,এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট আহমেদ হাবিব, সাংবাদিক কাওছার আহমদ, এডভোকেট নাজমুল হুদা শাহান, এডভোকেট এ বি এম শিপন প্রমূখ।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন