editor
প্রকাশিত: 9:44 PM, October 25, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় সময়ের সাহসী কলম সৈনিক ও লাখাই প্রেসক্লাব এর সহ সভাপতি সদ্য প্রয়াত আতাউর রহমান ইমরান এর শোক ও সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন লাখাই প্রেসক্লাব আয়োজিত দোয়া মাহফিল ও শোক সভা লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, লাখাই থানা ওসি মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
পরিচলনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন অনুষ্ঠিত সভায় সদ্য প্রয়াত আতাউর রহমান ইমরান এর কর্মময় জীবন এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ এর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রয়াত আতাউর রহমান ইমরান এর মাতা বেগম ফরজুন্নেসা, প্রয়াত ইমরানের চাচা বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম মালু, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল কাসেম মোল্লা ফয়সাল, উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি আব্দুল মতিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ নোমান মোল্লা, স্বরচিত কবিতা পাঠ করেন সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, লাখাই প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হান্নান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি এম এ ওয়াহেদ, হবিগঞ্জের বানী পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সজলু মিয়া, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান গাজী শাহজাহান চিশতি,সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত, সাংবাদিক হাজী মহসিন সাদেক, লাখাই প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক আলী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুক, সুমন আহমেদ বিজয়, সহ সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, এম এম সি শুভ,সহপ্রচার সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, ব্যবসায়ী রানা তালুকদার প্রমুখ। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওঃ শাহীনুর রহমান মোল্লা শাহীন।
আলোচনা শেষে দোয়া মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদ ইমাম মাওলানা মহিবুর রহমান।
সভায় বক্তারা বলেন, প্রয়াত আতাউর রহমান ইমরান মবতো মেধাবী ও সাহসী কলম সৈনিক এর আকস্মিক প্রয়ানে আমাদের অপূরনীয় ক্ষতি সাধন হয়েছে। আতাউর রহমান ইমরান আদর্শ আমাদের ধারন করতে হবে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন