editor

প্রকাশিত: 11:38 PM, October 25, 2023

ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. বিক্ষোভ মিছিল-সমাবেশ

ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিরীহ নিরস্ত্র স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরাইল বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে হযরত মাওলানা কুদরত উল্লাহ সাহেব রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সাহেবেরগাঁও (তেমুখী), টুকেরবাজার, জালালাবাদ, সিলেটের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর বুধবার দুপুরে নগরীর তেমুখী পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. হাফিজ আশিকুর রহমান এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামেয়ার সেক্রেটারি হাফিজ কাজী জুনাইদ আহমদ, শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান, সহকারী শিক্ষক মুফতি আরমান হুসাইন, মাওলানা আব্দুল শহিদ, মুফতি মাসুম আহমদ, মুফতি আবুযর ইবরাহিম, মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা সিদ্দীকুর রাহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যুগ যুগ ধরে ইসরাইলের ইহুদীরা ফিলিস্তিন জবর দখল করে আছে এবং সেখানে নিরিহ ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অথচ বিশ্বের কোন মানবাধিকারের ফেরিওয়ালারা কোন কথা বলতে দেখা যায়নি। কিন্তু যখনই ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে কোন আত্মরক্ষামুলক কোন কাজ করা হয় তখনই ইহুদীদের মিত্র আমেরিকা ও তাদের দালাল পশ্চিমা দেশগুলো মানবাধিকারের দোহাই দিয়ে সন্ত্রাসী ইহুদীদের আরো উস্কে দেয়। যার ফলে তারা ফিলিস্তিনের নারী, পুরুষ, বৃদ্ধ নির্বিচারে সবাইকে হত্যা করে। আহত, অসুস্থ রোগীদের পর্যন্ত হাসপাতালে বোমা মেরে হত্যা করছে। ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আকসায় ঢুকেও মুসলমানদেরকে হত্যা করতেছে। বক্তারা জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনে হত্যাজঘ্য বন্ধের জোর দাবী জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়