editor
প্রকাশিত: 12:50 PM, October 26, 2023
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে (পিটিআই) বাদ দিয়েই কী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে পাকিস্তানে! দেশটির ঐতিহ্যবাহী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বক্তব্যে তারই কিছু আভাস পাওয়া গেছে। দলটি বলেছে, পিটিআইকে বাদ দিয়ে বা মাইনাস করে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে দলটি কমিশনকে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে। বলেছে, দিন যতই যাচ্ছে ক্ষমতাসীন তত্ত্বাবধায়ক সরকার ততই বিশেষ সুবিধা দিচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান নওয়াজ শরীফকে। এ খবর দিয়েছে অনলাইন ডন।
এতে আরও বলা হয়, আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এখনও তারিখ ঘোষণা করা হয়নি। এ নিয়ে পিপিপির সেক্রেটারি জেনারেল নায়ার বুখারি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা না করায় জাতি এবং সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি আছে নির্বাচন কমিশনের। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে, এটা সবাই জানেন।
বুখারি আরও বলেন, যদি সব দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড না দেয়া হয়, তাহলে নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন উঠবে। যদি নির্বাচনের ফল গ্রহণযোগ্য না হয়, তাহলে দেশ সাংবিধানিক সঙ্কটে পড়বে বলে আতঙ্ক প্রকাশ করেন তিনি।
বলেন, কিসের ভিত্তিতে পাঞ্জাব সরকার শাস্তি স্থগিত করেছে? ওদিকে নির্বাচনের তারিখকে কেন্দ্র করে দীর্ঘ অনিশ্চয়তা নিয়ে মিডিয়াতে উদ্বেগ প্রকাশ করেছেন পিপিপির ভাইস প্রেসিডেন্ট সিনেটর শেরি রেহমান। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করায় অনিশ্চয়তা বাড়ছে এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি আরও জানান, পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি অব্যাহতভাবে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এর প্রেক্ষিতে নীরব নির্বাচন কমিশন।
শেরি রেহমান বলেন, আমরা যখন নির্বাচনের তারিখের জন্য অপেক্ষা করছি, তখন ভোটার রেজিস্ট্রেশন ও তথ্য আপডেটের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ২৮শে অক্টোবর পর্যন্ত। বিতর্ক এড়াতে নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা। কারণ, আমরা বিশ্বাস করি নির্বাচন বিলম্বিত করার অর্থ হলো জনগণের ভোটের অধিকারকে অস্বীকার করা।
বুধবার লাহোরে সংবাদ সম্মেলন করেন পিপিপির পাঞ্জাব শাখার ভারপ্রাপ্ত সভাপতি রানা ফারুক। তিনি বলেন, পিটিআইকে মাইনাস করে নির্বাচন হলে তা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। ইমরান খান বা তার দল যা করেছে, তাতে আমরা সমর্থন করি না। কিন্তু স্মরণ রাখতে হবে যে, পিটিআই মাইনাস হলে নির্বাচনের ফল কারো কাছে গ্রহণযোগ্য হবে না। এতে উপস্থিত ছিলেন আরও নেতা। তার মধ্যে আছেন ফয়সাল মীর, আওরঙ্গজেব বুরকি, আজিজুর হেমান চান ও অন্যরা। এতে তিনি বলেন, শুধু নিজের নয়- সব দলের জন্য সমান ফিল্ড তৈরির আহ্বান জানানো উচিত নওয়াজ শরীফের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিনারে পাকিস্তানে নওয়াজ শরীফ যে মিটিং করেছেন, তা প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মিটিংয়ের চেয়ে বড় ছিল না।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন