editor
প্রকাশিত: 7:06 PM, October 27, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসন পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৩১টি মহিষ, ১৪টি গরু, ১৮ বস্তা চিনি এবং অবৈধ ৪৫ বোতল মদ আটক করেছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় মহিষ, গরু, মাদক ও চিনি জব্ধ করা হয়।
পুলিশের অভিযানে মদ সহ জৈন্তাপুর ইউনিয়নের ১নং লক্ষীপুর গ্রামের বাসিন্দা আব্দুস শুক্রুরের পুত্র নাছির উদ্দিন (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলামের নেতৃত্বে শুক্রবার ভোর সাড়ে ৭ টার দিকে যশপুর, কমলাবাড়ি সাইট্রাস কৃষি গবেষনা কেন্দ্র এলাকা থেকে ভারতীয় ৬টি গরু আটক করা হয়। পরবর্তী সময়ে বিকেল ৫ টার দিকে উন্মুক্ত নিলামে ২ লাখ ৯৮ হাজার টাকায় বিক্রয় করে সরকারি রাজস্ব আদায় করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সহ জৈন্তাপুর বাজার ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীপুর সীমান্ত ফাড়ির বিজিবি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোর রাতে শ্রীপুর, আলু-বাগান আসামপাড়া আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় ৩১টি মহিষ আটক করেন। শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, তামাবিল শুল্ক রাজস্ব কর্মকর্তাদের উপস্থিতি’তে উন্মুক্ত নিলামে আটক ৩১টি ভারতীয় মহিষ বিক্রয় করা হবে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম (পিপিএম)’র দিক-নিদের্শনায় পুলিশ উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ৮ টি গরু, ১৮ বস্তা চিনি এবং ৪৫ বোতল মদ সহ ১জন আটক করা হয়। পুলিশের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করেন। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী পুলিশের অভিযানের এই তথ্য নিশ্চিত করেছেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়