editor
প্রকাশিত: 9:40 PM, October 27, 2023
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নগরীর শিবগঞ্জস্থ সন্তান কমান্ডের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। এই ধারাকে আরো বেগবান করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। এই সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু আদর্শ নিয়ে দলের জন্য কাজ করে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছেন বলেই আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর শাখার সভাপতি দেওয়ান মুরাদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সুজন মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সংরক্ষিত মহিলা কাউন্সিলর নার্গিস সুলতানা রুমি, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর শাখার সহ সভাপতি জগলু হোসেন, মঞ্জুর আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, শাহেদ শাহরুখ অয়ন, সাংগঠনিক সম্পাদক সাকলাইন দেওয়ান রুজেল, দপ্তর সম্পাদক সোহেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মিলাদ আহমদ, মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র দেব প্রমুখ। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন