editor
প্রকাশিত: 12:02 PM, October 28, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: পা ও কোমরে রশি দিয়ে বাধা ও মুখ ছাড়া বাকি অংশ বস্তায় ভরা নিখোঁজ বিজেপির সংখ্যালঘু নেতার লাশ ভেসে উঠল নদীতে। এ ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে আসামের করিমগঞ্জজেলার পাথারকান্দিতে।
শুক্রবার (২৭ অক্টোবর ) দুপুরে পাথারকান্দিতে লঙ্গাই নদীতে ভেসে ওঠে পুইলামণি গ্রামের প্রাক্তন গ্রুপ সদস্য তথা বুথ সভাপতি আব্দুল সাত্তারের নিথর দেহ। পরিবারের সদস্যদের অভিযোগ, গত ২৩ অক্টোবর নবমীর সন্ধ্যায় দলীয় কর্মীদের সঙ্গে বিধায়ক কৃষ্ণেন্দু পালের ঘরে যাওয়ার জন্য বের হয়েছিলেন তিনি। কিন্তু এরপর থেকে আর ঘরে ফেরা হয়নি আব্দুল সাত্তারের।
খোঁজ খবর নিয়ে কোন সন্ধান না পেয়ে পরদিন তাঁর স্ত্রী নিখোঁজ সংক্রান্ত একটি এফআইআর দাখিল করেন পাথারকান্দি থানায়। মামলার পর পুলিশ তদন্তে নেমে সাত্তারের কোন সন্ধান পায়নি।
শুক্রবার (২৭ অক্টোবর) নিখোঁজের ৫ দিন পর ঘরের পাশে লঙ্গাই নদীতে বস্তাবন্দি তার মৃতদেহ ভেসে উঠে। পরিবারের অভিযোগ, আব্দুল সাত্তারকে রাজনৈতিক কারনে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডে কয়েকজন কংগ্রেসি লোক জড়িত বলে অভিযোগ তুলেন পরিবারের সদস্যরা। মৃতদেহ উদ্ধারের পর গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। উপযুক্ত তদন্ত করে এ হত্যাকান্ডে জড়িত থাকা লোকদের শীঘ্রই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়