editor
প্রকাশিত: 1:15 AM, November 14, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সুনামগঞ্জের পাহাড়ী নদী যাদুকাটার (যাদুকাটা বালু মহাল) পাড় কেটে বালু উত্তোলন। জেলা প্রশাসনের কঠোর নির্দেশনার পরও ওখানে নানা কৌশলে রাতের বেলায় বালু খেকোরা পাড় কেটে বালু তুলার মহোৎসব চালিয়ে যাচ্ছে। ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুমতি ছাড়া পাড় কেটে বালু তোলায় জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার ওই স্থানেই বালু রেখে আসতে হয়েছে তাঁকে। জেলা প্রশাসক বলেছেন, আইন সকলের জন্য সমান, এজন্য এমন নির্দেশ দিতে হয়েছে।
নদীর দুই তীর কেটে বালু পাথর উত্তোলনের কারণে ভাঙনে বিলীন হচ্ছে জেলার তাহিরপুরের যাদুকাটার পাড়ের অর্ধশত গ্রাম ও হাজার হাজার একর ফসলী জমি। এক শ্রেণির অসাধু বালুখেকো চক্র নদীর তলদেশ থেকে বালু-পাথর উত্তোলন না করে প্রতিদিনই যাদুকাটা নদীর উভয় তীরের পাড় কেটে বালু তুলছে। এ কারণে ঘাগটিয়া, বড়টেক, গড়কাটি, রাজারগাঁও, লাউড়েরগড়, বিন্নাকুলি, মাহারাম, মানিগাঁও, ঘাগড়া, পাঠানপাড়া, কুনাটছড়া, পিরিজিপুরসহ অর্ধশতাধিক গ্রাম ভাঙনে বিলীন হতে চলেছে। জেলার ধোপাজান বালু পাথর মহালসহ অন্যান্য বালু পাথর মহালেরও একই অবস্থা।
এই অবস্থায় গত ১২ অক্টোবর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান ও সুনামগঞ্জ-২৮ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম একসঙ্গে ঘোষণা দেন- সুনামগঞ্জের কোন বালু পাথর মহাল যেহেতু ইজারা দেওয়া হয় নি। বালু উত্তোলন বা বহনকারী কোন নৌকা, ট্রলারকে বা বাল্কহেডকে বালু মহালে প্রবেশ করতে দেওয়া হবে না। বালু-পাথর মহালগুলোতে যাতে নৌ-যান প্রবেশ করতে পারে না। এজন্য স্থানীয় প্রশাসন ও পুলিশ ফাঁড়িকে কঠোর নির্দেশনা দেন তারা।
এই নির্দেশনার পর বালু মহালগুলোর বেশিরভাগ এলাকায় পাড় কেটে বালু উত্তোলন কমলেও তাহিরপুরের পাহাড়ী নদী যাদুকাটায় রাতের বেলায় বালু খেকোদের তা-ব চলতে থাকে বহাল তবিয়তে।
যাদুকাটার পাড়ের মানিগাঁওয়ের শ্রমিক জাহাঙ্গীর আলম বললেন, বেশিরভাগ শ্রমিক প্রশাসনের নির্দেশ মেনে নদীতে পাড় কাটতে যাচ্ছে না। তবে রাতে মানিগাঁওয়ের শাহ্ আলম, মোদেরগাঁওয়ের রয়েল মিয়া, পৈলনপুরের ইকবাল হোসেন, গাগরার কিরণ বাবু ও সাজ্জাদ মিয়া প্রতিদিনই পাড় কেটে লাখ লাখ টাকার বালু তুলে বিক্রি করছে। গত বুধবার রাতে শত শত বারকী নৌকা পাড় কেটে বালু তুলে বিক্রি করেছে।
পাড় কেটে বালু তোলার জন্য প্রশাসন ও পুলিশকে ম্যানেজ করার জন্য কিছু কর্মচারী ও পুলিশের কিছু লোক মধ্যস্ততা করে তাকে বলে যাদ্রকাটার পাড়ের একাধিক শ্রমিক এই প্রতিবেদককে জানিয়েছেন। শ্রমিকরা জানান, বড় ট্রলার বা বাল্কহেড থেকে স্থানীয় প্রশাসন ও পুলিশের জন্য ২০ থেকে ২৫ হাজার টাকা বখরা দিতে হয়। বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত যাদুকাটার পাড়ের শিমুল বাগানের পাশের বড়টেক কয়লার স্তুপ এলাকা থেকে কয়েক শ’ বারকী নৌকা পাড় কেটে বালু তুলেছে। এই বালু পরে বিশ^ম্ভরপুর উপজেলার ফতেহ্পুরের গাগরা এলাকায় ট্রলারে নিয়ে বাল্কহেড বোঝাই করে বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে। মানিগাঁওয়ের শাহ্ আলম তার সাদ্দাম-২ ও জান্নাতুল নামের বালুবাহী ট্রলার দিয়ে সারা রাতই বুধবার বালু বহন করেছে।
শাহ্ আলম এমন অন্যায় কাজের কথা স্বীকার করেই বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদককে বলেন, বুধবার বোমা মেশিনসহ এক দেড়’শ বারকী নৌকা পাড় কেটে বালু তুলেছে। এজন্য আমিও বালু তুলেছি। আর কোনদিন এই কাজ করবো না আমি।
তাহিরপুরের বাদাঘাট পুলিশ ফাঁড়ি’র এএস আই রাজু কুমার বিশ^াস বলেন, আমি বা আমাদের ফাঁড়ির কেউ এসব কাজে সহযোগিতা করে না। বুধবার দিনে ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে উপস্থিত থেকে যাদুকাটার পাড়ের বড়টেক থেকে বালু তুলে বোঝাই করে নিয়েছেন। আমাদের এখানে কিছুই করার ছিল না। আমরা চেষ্টা করছি দিনে এবং রাতে যাতে পাড় কেটে বালু উত্তোলন না হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বললেন, আমরা বালু মহালে কোন নৌযানকে প্রবেশ করতে দিচ্ছি না। মহালে ঢুকার পথে পুলিশ পাহাড়াও রয়েছে। তিনি জানান, ধর্মপাশায় কিছু সরকারী কাজ করানোর জন্য বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এসে ১৮ হাজার ফুট বালু তুলেছিলেন। জেলা প্রশাসক স্যার খবর পেয়ে এই বালু আবার ধর্মপাশা থেকে মহালে এনে ওই স্থানেই ফেলার জন্য নির্দেশ দিয়েছেন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বললেন, আমি সরকারী কাজ করানোর জন্য বুধবার যাদুকাটার পাড় থেকে ৪ ট্রলার বালু তুলে এনেছিলাম। জেলা প্রশাসক স্যারের নির্দেশে আবার ওখানেই বালু রেখে আসা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বললেন, বালু মহাল ইজারা দেওয়া হয় নি। অথচ. লাখ লাখ টাকার বালু পাড় কেটে নিয়ে বিক্রি করে নদীর পাড়ের মানুষকে হুমকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। অনেক তদবির, বদলির হুমকি দেবার পরও বালু মহালে নৌ-যান ঢুকা বন্ধের আদেশ দিয়েছি। পুলিশ সুপার ও বিজিবি’র অধিনায়ক সহযোগিতা করায় এই আদেশ প্রতিপালনও হয়েছে। কঠোরভাবে হস্তক্ষেপ করে আমরা মহাল লুটপাট ও পাড় কাটা বন্ধ করেছি। বৃহস্পতিবার সকালে বিভিন্ন মহল থেকে আমাকে ফোন করে জানানো হয়, ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা যাদুকাটার পাড় কেটে ৪ ট্রলার বালু ধর্মপাশায় নিয়ে যাচ্ছেন। আমি ইউএনওকে ফোন দিলে, সে এটি স্বীকার করে। আমি বললাম, ‘সরকারী কাজ করার জন্য ইট, সিমেন্ট কেনা গেলে- বালুও কেনা যাবে। আইন সকলের জন্য সমান। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তুমি এই কাজ করতে পার না। যেখান থেকে বালু তুলেছো, সেখানে নিয়ে বালু রেখে আসতে হবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে