editor

প্রকাশিত: 1:18 AM, November 14, 2020

শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ, তবুও চড়া দাম

শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ, তবুও চড়া দাম

‘বন্যা ও বৃষ্টির কারণে দুই থেকে তিনবার খেতের সবজি নষ্ট হয়ে হওয়ার প্রভাবে সবজির দাম এখন খানিকটা বাড়তি। তিনি বলেন, ‘কৃষক আগের ক্ষতি পোষাতে দাম বেশি রাখছে। যার ফলে ভোক্তাদেরও বেশি দামে সবজি কিনতে হচ্ছে।’

নিজাম উদ্দিন টিপু
সুস্বাস্থ্য তথা জীবনধারণের জন্য সবজি অত্যন্ত দরকারি খাদ্য উপাদান। খাবারের তালিকায় অপরিহার্য এই শীতের সবজি বাজারে উঠেছে প্রচুর পরিমাণে। অর্থাৎ সরবরাহে কোনও সমস্যা নেই। কিন্তু বাজারে এই দরকারি পণ্য কিনতে গেলেই নাভিশ্বাস ক্রেতাদের। বিশেষ করে, যাদের আয় বাড়েনি তারা তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সবজি কিনতেই পারছেন না। ক্রেতাদের অভিযোগ, সবজি দেশে উৎপাদন হয়। বাজারের দিকে তাকালে মনে হয় উৎপাদনও ভালো। কিন্তু দামের দিকে তাকালে হতাশ হতে হয়। সবজির সরবরাহের তুলনায় দাম অন্তত তিনগুণ বেশি।
সবজির দাম কতটা বেড়েছে, তা পরিমাপ করতে হলে আপেল বা কমলার সঙ্গে তুলনা করলে কিছুটা বোঝা যাবে। কোনও কোনও সবজির দাম এসব দামি ফলের চেয়েও বেশি। বাজারে আপেল ও কমলার কেজি ১২০ টাকা। অথচ এক কেজি শিম কিনতে লাগছে ১৩০ টাকা। শুধু শিম নয়, পাকা টমেটোর কেজি ১২০ থেকে ১৪০ টাকা। শালগম, বরবটি ও গাজর ১০০ টাকা, বেগুন ও উচ্ছে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে আসা নতুন আলুর কেজি ১৪০ থেকে ১৫০ টাকা। সিলেট নগরীর বাজারগুলো ঘুরে এমন তথ্যই পাওয়া গেছে।
নগরীর ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেটের সবজি বিক্রেতা মো. আলেক মিয়া শিম, শালগম ও নতুন আলু বিক্রি করছেন ১২০ থেকে ১৪০ টাকা কেজি। একই এলাকার বাসিন্দা আসাদ মিয়া। চাকরি করেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। তিনি জানান, ১০০ টাকা কেজিতে সবজি কেনার মতো সামর্থ্য তার নেই। ফলে তিনি সবজি কেনা অনেকটা ছেড়েই দিয়েছেন। তার দাবি, সবজির দামের চেয়ে ব্রয়লার মুরগির দাম কম। যে কারণে তিনি বেশি করে মুরগি কেনেন। একই এলাকায় বসবাস করেন তারেক আহমদ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি বলেন, বেতনের টাকা দিয়ে তার সংসার চলছে না। সবজি কেনা নিয়ে প্রায়ই তাকে তার স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতে হয় বলে জানান।
নগরীর মদিনামার্কেট এলাকায় বাজারে দেখা গেল, শীতের আগাম সবজিতে ভরপুর। কিন্তু দাম চড়া। এ কারণে কিনতে গিয়ে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। সবজির সঙ্গে পেঁয়াজ ও আলু কিনতেও হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের।
গতকাল শুক্রবার নগরীর সোবাহানীঘাট কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, নতুন করে কোনও সবজির দাম কমেনি। আগের সপ্তাহের দামেই সব ধরনের সবজি বিক্রি হচ্ছে। দেখা যাচ্ছে, অধিকাংশ সবজির দামই প্রতি কেজি একশ’ টাকার ঘরে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আধা কেজি আপেল বা আধা কেজি কমলার দাম দিয়ে এক কেজি কোনও ধরনের সবজিই মিলছে না। অর্থাৎ ৬০ টাকায় আধা কেজি আপেল-কমলা পাওয়া গেলেও ঢেঁড়সের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা। পটলের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। ঝিঙে ৭০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে কচুর লতি। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এক হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৫০ টাকা।
কাঁচা মরিচের দাম কমলেও স্বস্তিমিলছে না। ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। শুধু তা-ই নয়, শীতের অন্যতম প্রধান সবজি ফুলকপি ও বাঁধাকপির দামেও স্বস্তিপাওয়া যাচ্ছে না। ছোট একটি ফুলকপি কিনতে ৪০ থেকে ৫০ টাকা গুনতে হচ্ছে। একই দাম গুনতে হচ্ছে বাঁধাকপিরও।
সোবহানী ঘাটের সবজি ব্যবসায়ী কওছর আলী জানান, বন্যা ও বৃষ্টির কারণে দুই থেকে তিনবার খেতের সবজি নষ্ট হয়ে হওয়ার প্রভাবে সবজির দাম এখন খানিকটা বাড়তি। তিনি বলেন, ‘কৃষক আগের ক্ষতি পোষাতে দাম বেশি রাখছে। যার ফলে ভোক্তাদেরও বেশি দামে সবজি কিনতে হচ্ছে।’
টিলাগড় এলাকার সবজি বিক্রেতা রবিউল ইসলাম জানান, আগে কখনও তিনি সবজি এত চড়া দামে বিক্রি করেননি। দাম বেশি হওয়ার কারণে তাদের বেচা-বিক্রিও কমেছে বলে জানান তিনি। দাম বাড়ার বিষয়ে তিনি জানান, আড়তেই সবজির দাম বেশি। যে কারণে তারাও বেশি দামে বিক্রি করছেন। এই এলাকায় বিভিন্ন ধরনের শাক বিক্রি করেন জামাল হোসেন। তিনি বলেন, ‘এখন পালংশাক ৬০ টাকা কেজি বিক্রি করছি। এই শাক গত বছর ২০ টাকায় পাওয়া যেত। এভাবে লালশাক, কলমি শাক, মুলাশাক কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেশি। গত বছরও যেসব শাক ১০ টাকায় বিক্রি করেছি, এ বছর সেগুলো ২৫ টাকার কমে বিক্রি করা যাচ্ছে না।’
এদিকে নতুন করে বেড়েছে মোটা ও সরু চাল এবং ভোজ্যতেলের দাম। মসুর ডালের দামও গত সপ্তাহে কিছুটা বেড়েছিল। নতুন করে আর হেরফের হয়নি। এই সপ্তাহে নতুন করে দাম বেড়েছে আটা ও ময়দার। এছাড়া ধনে, তেজপাতা, দারুচিনি, শুকনো মরিচের দাম বেড়েছে। বাজারে পুরনো আলুর কেজি আকারভেদে ৪০ থেকে ৫০ টাকা।
অবশ্য স্বস্তির বিষয়, আমদানি করা পেঁয়াজের দাম কমেছে। কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতো ১২৫ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা ডজন।
বাজারে এখন চার ধরনের পেঁয়াজ দেখা যায়। সবচেয়ে দাম কম চীনা ও তুরস্কের পেঁয়াজের, ৪০ টাকা কেজি। পাকিস্তানি পেঁয়াজের কেজি ৬০ টাকা। দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা কেজি। চীনা রসুন কেজি ১০০ থেকে ১২০ টাকা। দেশি রসুন ১২০ থেকে ১৪০ টাকা। কমার তালিকায় শীর্ষে রয়েছে আদা। কিছু দিন আগেও যে আদা আড়াইশ’ টাকা কেজি ছিল, এখন সেই আদার কেজি মাত্র ৮০ টাকা। বাজারে ছোট দানার মসুর ডাল ১১০ থেকে ১১৫ টাকা ও মোটা দানার মসুর ডাল ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে তুলনামূলকভাবে মাছের দামও কম। খাল, বিল ও নদীনালায় পানি কমতে শুরু করায় দেশি বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে, যা বাজারে আসছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন