editor
প্রকাশিত: 12:30 AM, October 29, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: লক্ষীপুজোর সকালে মর্মান্তিক দুর্ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের খড়খপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ৩ জন ফুল ব্যবসায়ী, আহত একাধিক। পুলিশ সূত্রে প্রকাশ, হাসপাতালে আরও ৩ জন ফুল ব্যবসায়ী মারা গেছেন। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর ) ভোর ৩ টায় ডেবরা টোল প্লাজা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে খড়গপুর লোকাল থানার অন্তগর্ত বুড়ামালাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃতদের বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তগর্ত মুকসুদপুর এলাকার বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে প্রকাশ, লক্ষীপুজো উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) ভোরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ফুল লোডিংয়ের কাজ চলছিল। ফুল নিয়ে কোলাঘাটে যাওয়ার কথা ছিল গাড়িটির। গাড়িতে ফুল তোলার কাজ করছিলেন অন্তত ১০ জন। আচমকা সিমেন্ট বোঝাই একটি লরি সজোরে এসে ধাক্কা মারে ফুলের গাড়িতে। পাশের একটি নয়ান জুলিতে গিয়ে পড়ে ফুলের গাড়িটি। এখনও অবধি ঘটনায় মারা গেছেন ৬ জন। হাসপাতালে কয়েকজনের চিকিৎসা চলছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন