editor
প্রকাশিত: 3:33 PM, October 29, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মর্মান্তিক দুর্ঘটনা ভারতের রাজস্থানে। গাড়ি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের অন্তত ৭ জন নিহত। আহত এক তরুণীর অবস্থা ও আশংকাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
শনিবার (২৮ অক্টোবর) গভীর রাতে রাজস্থানে হাইওয়ের উপর নওরঙ্গদেশর গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। উল্টো দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত আরও ৪ জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জনের চিকিৎসা চলছে তবে তাঁদের অবস্থা ও আশঙ্কাজনক বলে খবর।দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁরা সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। জনৈক গুরুবচন সিংয়ের স্ত্রী, ২ ছেলে, ২ বউমা ও ২ নাতি- নাতনির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। মৃতদের নাম পরিচয় জানা গেছে। সকলেই নওরঙ্গদেশর গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন যথাক্রমে পরমজিৎ সিং (৫০), খুশবিন্দর সিং (৩০), রামপাল সিং(৩৫), কমলদীপ কৌর (২৮), রণদীপ কৌর (৩০ ), ঋতু (১৪ ) এবং মনজিৎ (৫ )। এক কিশোর ও একশিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন