editor
প্রকাশিত: 8:33 PM, October 29, 2023
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মামুন হোসেনের মোটরসাইকেল ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
পেশাগত দায়িত্বপালন কালে ফটো সাংবাদিক মামুন হোসেনের মোটর সাইকেল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক। নেতৃবৃন্দ হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, ফটো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করে তা জনগণের সামনে উপস্থাপন করেন। তাদের এ দায়িত্ব পালনকালে তাদের ওপর আক্রমনের ঘটনা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া মোটেই কাম্য নয়।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন পেশাগত দায়িত্ব পালনে ফটো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সকল রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনী আন্তরিকতার পরিচয় দেবে।
প্রসঙ্গত, রোববার সকালে বিএনপির ডাকা হরতাল চলাকালে সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় সংবাদ সংগ্রহকালে এসোসিয়েশনের সদস্য ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মামুন হোসেনের সাইকেল ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন