editor

প্রকাশিত: 12:05 PM, October 30, 2023

কুলাউড়ায় মাঠে সরব নেই বিএনপি-জামায়াত, আ’লীগের শান্তি মিছিল

কুলাউড়ায় মাঠে সরব নেই বিএনপি-জামায়াত, আ’লীগের শান্তি মিছিল

কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি :: ঢাকায় বিএনপির সমাবেশে বাধা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ডাক দেয় বিএনপি। এ ছাড়া জামায়াতে ইসলামীও হরতালের ডাক দেয়। কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণার তেমন কোনো প্রভাব পড়েনি মৌলভীবাজারের কুলাউড়ায়। হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।

মাঠে সরব নেই কুলাউড়া বিএনপির দুই গ্রুপের শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। তা ছাড়া মাঠে নেই জামায়াতও। যদিও বিএনপির একাংশের ১০ থেকে ১২ জন নেতাকর্মী শহরের স্কুল চৌমুহনী এলাকায় একটি ঝটিকা মিছিল দেয়। তবে সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থান নেয়।

এদিকে বিএনপির হরতাল প্রত্যাখ্যান করে শান্তি সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, ওয়াদুদ বক্স, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজসহ অন্য নেতারা।

রোববার বিকেল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন মোড় ঘুরে দেখা যায়, নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা অনেকটা অলস সময় পার করছেন। শহরে যান চলাচল স্বাভাবিক ও দোকানপাট খোলা রয়েছে নিত্যদিনের মতো। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শহরের রাস্তায় রিকশা, সিএনজি, টমটম চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক দেখা যায়।

এদিকে হরতালের অজুহাতে কিছু সিএনজি অটোরিকশাচালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ বেশ কয়েকজন যাত্রীর। এ ছাড়া কুলাউড়া উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সভাপতি শওকতুল ইসলাম শকু ও সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দকে মাঠে সরব থাকতে দেখা যায়নি। তবে সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল দিতে দেখা যায়।

অন্যদিকে উপজেলা বিএনপির অপর কমিটির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলসহ নেতৃবৃন্দকে মাঠে সরব দেখা যায়নি।

শহরের স্টেশন চৌমুহনী এলাকায় অবস্থান নেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, ওসি (তদন্ত) ক্যশৈনুসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, হরতালে এখন পর্যন্ত কোনো নাশকতা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক রয়েছে। কেউ কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

কুলাউড়া উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি শওকতুল ইসলাম শকু বলেন, কেন্দ্রীয় কর্মসূচিতে ঢাকায় থাকায় কুলাউড়ায় আসতে পারিনি। আজকে বিকেলে আসব। দলের সাধারণ সম্পাদককে বলার পর তারা কয়েকজন মাঠে নেমেছেন।

কুলাউড়া উপজেলা বিএনপির (অপর অংশ) সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ বলেন, গতকাল ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে ছিলাম। সকালে বাড়ি ফিরেছি। অনেক নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তবে কুলাউড়ার টিলাগাঁও, হাজীপুর ও বরমচালে বিএনপির নেতৃবৃন্দরা পিকেটিং করেছেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে