editor

প্রকাশিত: 4:34 PM, October 30, 2023

সিলেটে হরতালে সংঘর্ষ-ভাঙচুর, পাঁচ মামলায় বিএনপি-জামায়াতের ৫৩৯ জন আসামি

সিলেটে হরতালে সংঘর্ষ-ভাঙচুর, পাঁচ মামলায় বিএনপি-জামায়াতের ৫৩৯ জন আসামি

সিলেটে গতকাল রবিবার (২৯ অক্টোবর) হরতাল চলাকালে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর, সড়ক অবরোধের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে।

এ মামলায় ৬৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও অন্তত ৪৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, এয়ারপোর্ট থানায় একটি, জালালাবাদ থানায় একটি, দক্ষিণ সুরমা থানা একটি, কোতোয়ালি থানায় দুইটি মামলা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ দুটি মামলার বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রবিবার রাতে মামলা দুটি দায়ের হয়েছে। দুই মামলায় অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে।’ হরতালের সময় আটক বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে এ দুই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানান ওসি।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে উত্তপ্ত ছিল সিলেট। হরতাল চলাকালে পিকেটারদের সঙ্গে বিক্ষিপ্ত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

পিকেটারদের নিভৃত করতে গিয়ে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। হরতাল চলাকালে পৃথক স্থান থেকে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, দিনভর হরতালে পুলিশ আক্রান্তের ঘটনায়, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার দায়ে সিলেট মহানগরের চার থানায় ৫টি মামলা করা হয়েছে।

রোববার হরতালকারীদের ছত্রভঙ্গ করতে নগরীর বিভিন্ন এলাকায় ১৮০ রাউন্ড শর্টগানের গুলি, একটি টিয়ারগ্যাস ও ১৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। দায়িত্ব পালনকালে পাঁচ পুলিশ সদস্য আহত হন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়