editor
প্রকাশিত: 4:50 PM, October 30, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ১ মহিলা ও তাঁর ২ কন্যার। রবিবার (২৯ অক্টোবর) বিকেলে ঘটে এই দুর্ঘটনা।
উত্তরপ্রদেশের মীরাটের একটি লেভেল ক্রসিংয়ে পেরনোর সময়ে দুর্ঘটনার কবলে পড়ে গোটা পরিবার। কোনও মতে রক্ষা পান মৃত মহিলার স্বামী। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে প্রকাশ, ৩ জনের মৃতদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মীরাটের কাসামপুর এলাকার লেভেল ক্রসিং বন্ধ করা ছিল। কারণে সেই সময়েই ওই এলাকা পেরনোর কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের। তবে লেভেল ক্রসিং বন্ধ থাকা সত্ত্বেও রেললাইন পার হওয়ার চেষ্টা করেন নরেশ নামে একব্যক্তি। ঠেলাগাড়ি নিয়ে রেললাইনের দিকে এগিয়ে যান নরেশ। গাড়ি পিছনে বসে ছিলেন নরেশের স্ত্রী ও ২ কন্যা। সেই সময়েই গাড়ির পিছন দিকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। গাড়ি থেকে পড়ে যান ৩ জন। সঙ্গে সঙ্গেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাঁদের।
স্থানীয় পুলিশের সুপারিনটেন্ডেন্ট পীযূষ কুমার সিং জানিয়েছেন, মৃত মহিলার নাম মোনা (৪০), ২ কন্যা মনীশা (১৪) ও চারু (৭)। উত্তরপ্রদেশের কংকারখেড়া জেলার বাসিন্দা এই পরিবার। আপাতত ৩টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন