editor
প্রকাশিত: 8:58 PM, October 30, 2023
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে জয়পুর গ্রামে ঋণ পরিশোধের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন মো. লাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি। লাল মিয়া জয়পুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৩ টার দিকে শশুরবাড়িতে ঘরের আড়ার সাথে ফাঁস দেয় লাল মিয়া।স্বজনেরা উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, লাল মিয়ার বাড়ি রংপুর জেলায়। প্রায় ২০ বছর আগে জয়পুর গ্রামের রমজান মিয়ার মেয়ে মর্জিনা বেগমের সাথে তার বিয়ে হয়। লাল মিয়া মর্জিনা দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
লাল মিয়ার শ্যালক কামাল হোসেন জানান, বিভিন্ন ব্যাংক থেকে পারিবারিক প্রয়োজনে অনেক টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ঋণ পরিশোধের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল ঋণদানকারী প্রতিষ্টানগুলো। কিন্তু কোনোভাবেই ঋণ শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি।
লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
ওসি মো. রকিবুল ইসলাম খান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন