editor

প্রকাশিত: 4:29 PM, October 31, 2023

আইডিইবি সিলেট জেলার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আইডিইবি সিলেট জেলার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত রাজনৈতিক দলের মহা সমাবেশ থেকে সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে ব্যাপক ভাংচুর, হামলা এবং গাড়ীতে অগ্নিসংযোগ করে ক্ষতি সাধন করে। এরই প্রতিবাদে মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিলেট রেজিষ্টারী মাঠে সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আইডিইবি ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট বিভাগীয় শহরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।

আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ এর পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদা চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান, প্রকৌশলী মইনুল ইসলাম চৌধুরী, মো. জাহিদুর রহমান খান, মো. তাজুল ইসলাম, উজ্জল কুমার দে, প্রকৌশলী মো. সাইদুর রহমান, প্রকৌশলী বকুল চন্দ্র চক্রবর্তী, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মো. উজ্জল বখত, সালাহ উদ্দিন আহমদ, মো. জসীম উদ্দিন, হাবীবুর রহমান, খাইরুল ইসলাম, আব্বাস আলী ফয়ছল, প্রকৌশলী মো. ওবায়দুল হক, জাবেদ আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা ঢাকাস্থ আইডিইবি ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মসূচী করার অধিকার সবার রয়েছে। তবে পেশাজীবী সংগঠনের অফিসে এ ধরনের হামলা নিন্দাজনক। বক্তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন