editor
প্রকাশিত: 8:54 PM, October 31, 2023
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দেশে আর কোন পাতানো নির্বাচনের বাকশালী স্বপ্ন জনগণ পূরণ হতে দিবেনা। দেশপ্রেমিক জনতার স্বতস্ফুর্ত আন্দোলন প্রমাণ করে সরকারের দিন শেষ হয়ে আসছে। হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন ও গণগ্রেফতার চালিয়ে গণতন্ত্রকামী মানুষের আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের এক দফা দাবী পূরণে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। ৩দিনের অবরোধের ১ম দিনে ছাতকবাসী নজিরবিহীন অবরোধ পালনের মাধ্যমে প্রমাণ করেছে ছাতকের মানুষ সরকারকে বিদায় জানিয়েছে।
তিনি মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিএনপি কেন্দ্র আহুত ৩ দিনের টানা অবরোধের ১ম দিনে ছাতক পৌর শহরের বিভিন্ন স্থানে পিকেটিং ও অবস্থান কর্মসূচী চলাকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পিকেটিং ও রাজপথে অবস্থানকালে ছাতক উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, জসিম উদ্দীন সালমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, আনোয়ার হোসেন সাগর, আতিকুর রহমান দোয়ারা বাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইইচ এম কামাল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস মিয়া, ছাতক ছাতক উপজেলার যুবদলের আহবায়ক ফরিদ আহমদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন