editor

প্রকাশিত: 9:04 PM, October 31, 2023

কানাইঘাটে আবারো বেপরোয়া চোরকারবারীরা, দিন-দুপুরে পরিবহন করা হচ্ছে চোরাই পণ্য

কানাইঘাটে আবারো বেপরোয়া চোরকারবারীরা, দিন-দুপুরে পরিবহন করা হচ্ছে চোরাই পণ্য

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারী ব্যবসা আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারনে মধ্যখানে কমে গেলেও হঠাৎ করে আবারো বেপরোয়া হয়ে উঠেছে চোরাকারবারীরা। সংঘবদ্ধ চোরাকারবারী চক্র নির্বিঘ্নে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বিশেষ করে সীমান্ত এলাকার লোভানদী ও সুরমা নদী পথ বেছে নিয়েছে।

প্রতিদিন সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে চোরাকারবারী চক্র অবৈধভাবে শত শত বস্তা ভারতীয় চিনি, পাতার বিড়ি, চা-পাতা, কসমেটিক্স সামগ্রী, কাপড়, মোবাইল সেট, স্পোটর্স সামগ্রী, শুটকি ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য নিয়ে আসছে। এরপর গভীর রাত থেকে ভোর পর্যন্ত লোভা নদী ও সুরমা নদী দিয়ে নৌকাযোগে এসব অবৈধ পণ্য আশপাশের উপজেলা সহ সিলেটের বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়। লোভা ও সুরমা নদীতে বিজিবি ও থানা পুলিশের টহল স্পীডবোট থাকা সত্ত্বেও নৌকাযোগে প্রতিদিন শত শত বস্তা চিনির চালান ভারত থেকে নিয়ে আসা হচ্ছে।

এসব চিনি চোরাকারবারীরা লোভা নদীর চিন্তারবাজার ঘাট, বাগিচা-বাজার ঘাট, মুলাগুল বাজার ও মুলাগুল নয়াবাজার ঘাট, সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া লোভারমুখ বাজার, চরিপাড়া নয়াগাঁও সুরমা নদীর ঘাট, আন্দুরমুখ বাজার সংলগ্ন সুরমা নদীর ঘাট, বাংলাবাজার, দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় সুরমা নদীর ঘাট, মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর ঘাট, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রামের পাশর্^বর্তী জকিগঞ্জ উপজেলার শাহগলি বাজারে মজুদ করে পরবর্তীতে ভারতীয় চিনি দেশের বিভিন্ন এলাকায় কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ, ট্র্যাক্টর-ট্রলি দিয়ে পাচার করা হচ্ছে। নদীপথে বেপরোয়া চিনি চোরাচালানের সাথে জড়িত রয়েছেন, সাতবাঁক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মঈনুল হক, ইউপি সদস্য শায়িকুল ইসলাম, ভারতীয় গরু ব্যবসায়ী জয়নাল আবেদীন, জকিগঞ্জ উপজেলার কুখ্যাত চোরাকারবারী মাসুম আহমদ উরফে চুইস মাসুম।

অপরদিকে সম্প্রতি সময়ে সীমান্তবর্তী কানাইঘাট-সুরইঘাট সড়ক দিয়ে দিন-দুপুরে প্রকাশ্যে টাটা পিকআপ, সিএনজি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত মিশুক রিক্সা দিয়ে শত শত বস্তা চিনি পরিবহন করা হচ্ছে। এতে করে প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

উপজেলা পরিষদ ও থানার সামনে দিয়ে প্রকাশ্যে চোরাচালান পণ্য পরিবহন করা হলেও তা দেখেও না দেখার ভান করা হচ্ছে। মাঝেমধ্যে কানাইঘাট থানা পুলিশ ও বিজিবি চিনি সহ ভারতীয় মালামাল আটক করলেও তা একেবারে সীমিত বলে সচেতন মহল জানিয়েছেন।

কানাইঘাট-সুরইঘাট সড়ক দিয়ে ভারতীয় চিনি পরিবহন ও ব্যবসার সাথে জড়িত পিকআপ, মিশুক রিক্সা, সিএনজি গাড়ীর কয়েকজন চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, থানার এএসআই রায়হান মিয়াকে গাড়ী প্রতি নির্ধারিত মাসুহারা দিয়ে প্রতিদিন চিনির ব্যবসা করে আসছেন।

এ ব্যাপারে এএসআই রায়হান মিয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি আমতা-আমতা করে বলেন, টুকটাক লাইন হয়েছে বলে ফোন রেখে দেন।

এছাড়াও কানাইঘাটের অনেক চোরাকারবারী নিরাপদ রোড হিসেবে ভারতীয় চিনি সহ অন্যান্য ভারতীয় পন্য সামগ্রী ও মাদকদ্রব্য জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে গাছবাড়ী-হরিপুর সড়ক দিয়ে কানাইঘাটে নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। এসব ভারতীয় চিনির বেশিরভাগই দেশীয় চিনি কোম্পানীর বস্তা পরিবর্তন করে দেশের বিভিন্ন ঔষধ কোম্পানীর কারখানা ও বড়বড় প্রতিষ্ঠানে বিক্রি করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির প্রতিটি সভায় সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে বিজিবি ও থানা পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়। আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিজিবি ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা বার বার বলে থাকেন, তারা চোরাচালান প্রতিরোধে সক্রীয় ভাবে কাজ করে যাচ্ছেন। বিগত মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন চোরাচালান প্রতিরোধে এখন থেকে টাস্কফোর্সের অভিযান গ্রহন করা হবে বলে জানান।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধ করা বিজিবির দায়িত্ব। তারপরও আমরা চোরাচালান প্রতিরোধে সক্রীয় ভাবে কাজ করে যাচ্ছি এবং পুলিশ ভারতীয় চিনি, মাদকদ্রব্য অভিযান চালিয়ে উদ্ধার করে যাচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন