editor

প্রকাশিত: 9:37 PM, October 31, 2023

নির্বাচনে ভয় পেয়ে বিএনপি-জামায়াত মহাসমাবেশের নামে সহিংসতা শুরু করেছে

নির্বাচনে ভয় পেয়ে বিএনপি-জামায়াত মহাসমাবেশের নামে সহিংসতা শুরু করেছে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল ও অবরোধের প্রতিবাদে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে সফি এম আহমদ সলমানের নেতৃত্বে কুলাউড়ায় শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৩১ (অক্টোবর) বেলা দুইটার দিকে শহরে মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে শান্তি সমাবেশে উপজেলা মৎসজীবিলীগের সদস্য সচিব আবুল মনসুর রাজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

তিনি তার বক্তব্য বলেন, নির্বাচনের আগ মুহূর্তে মহাসমাবেশের নামে বিএনপি জামায়াত যে ধ্বংসের রাজনীতি শুরু করেছে সেটি প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছে। বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে পার পাবেনা।

সফি আহমদ সলমান আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়েসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তায় ইর্ষাণ্বীত হয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় অনুধাবন করে তারা নির্বাচনের আগ মুহূর্তে বিশ্বব্যাপী বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কুৎসা রটিয়ে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। তারা আগামী নির্বাচনেও ভরাডুবির ভয়ে মহাসমাবেশের নামে দেশে সহিংসতা শুরু করেছে। গত শনিবার একজন পুলিশ সদস্যকে কুপিয়ে মেরেছে প্রকাশ্যে। এরকম সন্ত্রাসবাদকে রুখতে আওয়ামীলীগের প্রতিটি কর্মী শেখ হাসিনার নেতৃত্বে সজাগ রয়েছে। কুলাউড়ায় সন্ত্রাসবাদ ছড়াতে চেষ্টা করলে বিএনপি জামায়াতের কাউকে ছাড় দেয়া হবেনা।

আগামী নির্বাচনে এই কুলাউড়ায় যিনি নৌকার মনোনয়ন পাবেন তাঁকে জয়ী করতে আমি আমার নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাবো। লক্ষ্য একটাই শেখ হাসিনাকে আবারো এদেশের প্রধানমন্ত্রী করতে হবে।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান শাহিন, কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য, খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে