editor
প্রকাশিত: 9:45 PM, October 31, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথে অবস্থান করে অবরোধের চেষ্টাকালে পুলিশ দেখে সটকে পড়লেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুলাউড়ার স্কুল চৌমুহনী এলাকার রেল গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুলাউড়ার স্কুল চৌমুহনী রেল গেইট সংলগ্ন এলাকায় উপজেলা বিএনপির একাংশের ১৫/২০ জন নেতাকর্মী রেলপথে অবস্থান নেন। সেখানে তারা কিছু সময় অবস্থানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সেখান থেকে সটকে পড়েন বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ে উপজেলা বিএনপির একাংশের (বাচ্চু-সজলের নেতৃত্বাধীন) সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ জানান, আমরা সকাল ১১ টার দিকে কুলাউড়া সরকারি কলেজে সম্মুখে, উছলাপাড়া ও স্কুল চৌমুহনী এলাকার রেল গেইট সংলগ্ন স্থানে তিনভাগে অবস্থান করি। আমাদের অবরোধ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। পুলিশ এসে আমাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, বিএনপির কয়েকজন নেতাকর্মীরা রেলপথে অবস্থান নেয়ার চেষ্টা করেছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে। কুলাউড়ায় অবরোধের নামে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে