editor
প্রকাশিত: 9:52 PM, October 31, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মঙ্গলবার (৩১ অক্টোবর) সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় আসামের ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর ২য় খন্ডে। এদিন সকাল ৬ টা ৩০ মিনিটে এলপিজি সিলিন্ডার বোঝাই লরির ধাক্কায় মৃত্যুর ঘটল তাঁদের।
জানা যায়, শিলচর রেলস্টেশন থেকে কুঞ্জমণি সিংহ তার ছেলে প্রবীণ সিংহ অটো করে ঘরে ফেরার সময় উত্তর কৃষ্ণপুরে মিজোরাম দিক থেকে আসা একটি এলপিজি সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে তাঁদের অটোর মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারাল ২ জনেই। এ মর্মান্তিক ঘটনার পর এলকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির মোকাবিলা করে মৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতরা হলেন- ঝরাগুল এলাকার বাসিন্দা। কুঞ্জমণি সিংহ একজন অবসরপ্রাপ্ত আসাম রাইফেলসের জওয়ান। তার ছেলে প্রবীণ সিংহ অটো চালক। নিজের অটো নিয়ে তারা এক আত্মীয়কে সকালে শিলচর রেল স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এদিকে ঘাতক এলপিজি সিলিন্ডার বোঝাই লরির মধ্যে বেশ কয়েকটি সিলিন্ডারের নিচের অংশ কাটা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও সিলিন্ডারের মধ্যে কয়েকটি মদের বোতল রয়েছে। এতে বোঝা যায় লরিটি গ্যাস সিলিন্ডারের সরবরাহের পাশাপাশি অবৈধ মাদক ব্যবসায় জড়িত ছিল।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন