editor
প্রকাশিত: 4:39 PM, November 1, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় এবার সড়কপথ অবরোধের চেষ্টা করে গ্রেপ্তার হয়েছেন বিএনপির তিন নেতাকর্মী। বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উত্তর কুলাউড়া রেল আউটার এলাকায় ১৫/১৬ জন বিএনপি নেতাকর্মী মিছিল দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান ও যুবদল নেতা আব্দুল্লাহ আল মাসুদ।
পুলিশ জানায় , ১১টার দিকে উপজেলা বিএনপির (একাংশের) সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে অংশ নেন বিএনপি নেতা আজিজুর রহমান মনির, সাইফুল আলমসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা রেল আউটার এলাকায় সড়কপথ অবরোধ চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ৩ জনকে আটক করে।
বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী বলেন, অবরোধের সমর্থনে মঙ্গলবার থেকে কুলাউড়ায় বিভিন্ন কর্মসূচি আমরা করছি। আজও সকালে নেতাকর্মীদের নিয়ে আউটার এলাকায় অবরোধের চেষ্টাকালে পুলিশ ৩ জনকে আটক করে।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, বিএনপির নেতাকর্মীরা বেলা সাড়ে ১১ টার সময় শহরের উত্তর কুলাউড়ার বিছরাকান্দি এলাকায় নাশকতার চেষ্টা করে। পুলিশ সেখান থেকে ৩ জনকে আটক করে। গ্রেফতারকৃতদের মামলা প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
এস এ
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে