editor
প্রকাশিত: 7:04 PM, November 1, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১ নভেম্বর) সকাল ১১ টায় ভার্চুয়ালি ৩ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে ভারত ও বাংলাদেশের সংযোগকারী ২টি রেল প্রকল্প এবং একটি মেগা পাওয়ার প্ল্যান্ট অন্তর্ভুক্ত রয়েছে।
এদিন এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বোতাম টিপে এই দুই দেশের সীমান্তের এই রেল সংযোগের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। মোট রেল সংযোগের দৈর্ঘ্য ১২.২৮ কিলোমিটার। এর মধ্যে ভারতের অংশ ত্রিপুরায় ৫.৪৬ কিলোমিটার এবং বাংলাদেশের অংশ ৬.৭৮ কিলোমিটার। ২০১৬ সালের জুলাই মাসে এই প্রকল্পের বরাদ্দ ছিল ৯৭২ কোটি ৫২ লক্ষ টাকা। এর মধ্যে ভারতীয় অনুচ্ছেদের জন্য বরাদ্দ হয় ৫৮০ কোটি টাকা এবং বাংলাদেশের অংশের জন্য বরাদ্দ হয় ৩৯২ কোটি ৫২ লক্ষ টাকা। দীর্ঘ ৬০ মাস পর সেই রেলপথ এর সূচনা হয় বুধবার (১ নভেম্বর)। সঙ্গে আরও ২টি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারাদেশে ৫০৮ টি রেল স্টেশনকে পুনঃ উন্নয়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জন্য ৫১টি রেল স্টেশনের উন্নয়নের জন্য এই প্রকল্পের অধীন ৫ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে তিনটি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আনা হয়েছে। উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেলপথ শুরু হলে এতে পন্য পরিবহন খরচ কম হওয়ায় দুই দেশের আমদানি রফতানি বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন