editor
প্রকাশিত: 9:22 PM, November 1, 2023
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৪১৪ কেজি ভারতীয় চিংড়ি শুটকি আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়।
এ সময় উপজেলার সাতবাঁক ইউনিয়নের নয়ামাটি বাংলাবাজার পাকা সড়কে অভিযান চলাকালে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা টাটা পিকআপ ভর্তি ভারতীয় শুটকির গাড়ী ফেলে রেখে চোরাকারবারী সাতবাঁক ইউপির নয়ামাটি গ্রামে তৈয়ব আলীর পুত্র ইসমাইল আলী ও গাড়ীর চালক পালিয়ে যায়। পরে পিকআপ সহ পাটের সাড়ে ১১ বস্তা ভর্তি ভারতীয় চিংড়ি শুটকি উদ্ধার করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। সেখানে তামাবিল স্থল শুল্ক স্টেশনের দু’জন কর্মকর্তা, বিজিবি ও থানা পুলিশের উপস্থিতিতে আটককৃত শুটকি প্রকাশ্যে নিলামে ৭২ হাজার ২শ টাকা বিক্রি করা হয়।
আটককৃত পিকআপ গাড়ী জব্দ করার পর গাড়ী চালক ভূমি অফিসে উপস্থিত হয়ে ভবিষ্যতে কখনো চোরাচালান পণ্য পরিবহন করবে না মর্মে মুসলেকা দিলে জব্দকৃত গাড়ী সহ তাকে ছেড়ে দেন উপজেলা ভূমি কর্মকর্তা।
উপজেলা সহকারি কমিশনার ভূমি ফয়সাল আহমদ জানিয়েছেন চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন