editor
প্রকাশিত: 10:48 AM, November 3, 2023
গত ২৩ আগস্ট রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। অবতরণে পর চাঁদের মাটিতে একাধিক পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছে তারা। নির্দিষ্ট কাজ সম্পন্ন করে তারপর চাঁদের পিঠেই ঘুমিয়ে রয়েছে বিক্রম ও প্রজ্ঞান। তবে সম্প্রতি চন্দ্রযান-৩ নিয়ে নতুন তথ্য সামনে এনেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
সংস্থাটির কর্মকর্তারা বলছেন, চন্দ্রযান-৩-এর প্রোপালশন মডিউলে যুক্ত করা হয়েছিল দুটি ‘রেডিও আইসোটোপ’। এই ‘রেডিও আইসোটোপ ইউনিট’ একেবারে আশানুরূপ ফল দেখিয়েছে। এটি মহাকাশযানের তাপমাত্রাকে কন্ট্রোলে রাখে মূলত। শুধুমাত্র চন্দ্রযানেই লাগানো হয়েছিল এই ‘রেডিও আইসোটোপ ইউনিট’। ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানে এটি যুক্ত করা হয়নি। কারণ এটি যুক্ত করা হলে বিক্রম ও প্রজ্ঞানের ওজন অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকত। সেই কারণে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন প্রজ্ঞান ও বিক্রমে রেডিও আইসোটোপ ইউনিট যুক্ত করা হবে না।
এর আগে যে মহাকাশযানগুলোতে ‘রেডিও আইসোটোপ হিটার ইউনিট’ ব্যবহার করা হয়েছিল সেগুলো হলো নাসার গ্যালিলিও মহাকাশযান থেকে বৃহস্পতি, ক্যাসিনি, স্যটার্ন ও ভয়েজার্স ১ ও ৩।
কীভাবে কাজ করে রেডিও আইসোটোপ ইউনিট? কীভাবে কাজ করে তা যাচাই করে দেখতে চন্দ্রযান-৩ মিশনের প্রোপলশন মডিউলে দু’টি রেডিও আইসোটোপ ইউনিট যুক্ত করা হয়েছিল। প্রোপালশন মডিউলটি চাঁদের চারপাশে ঘুরপাক খাচ্ছে।
ইসরোর এক কর্মকর্তা জানিয়েছেন, একেবারে নিখুঁতভাবে কাজ করেছে ‘রেডিও আইসোটোপ ইউনিট’।
চন্দ্রযান-৩ মিশনের ডিরেক্টর পি বিরামুথুভেল জানিয়েছেন, ভবিষ্যতে রোভারে এরকম পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।
অন্যদিকে, সম্প্রতি চন্দ্রযান ৩ অভিযান নিয়ে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্স অ্যান্ড ট্রেইনিং (এনসিইআরটি) একটি মডিউল ছাপিয়েছিল। বিতর্ক তৈরি হয়েছে সেই মডিউল নিয়েই। সেই মডিউলের সমালোচনায় সরব ভারতের অন্যতম বড় বিজ্ঞান সংগঠন- অল ইন্ডিয়া পিপলস সায়েন্স নেটওয়ার্ক। এই সংগঠনের ছাতার তলায় রয়েছে আরও আরও ৪০টি বিজ্ঞান সংগঠন। সংগঠনের পক্ষে থেকে বলা হয়েছে, চন্দ্রযান নিয়ে যে মডিউল প্রকাশ করা হয়েছে, তা এনসিইআরটি’র মানের নয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন