editor

প্রকাশিত: 7:29 PM, November 3, 2023

রাতের আঁধারে কানাইঘাট লোভা কোয়ারীর জব্দকৃত পাথর পাচার হচ্ছে

রাতের আঁধারে কানাইঘাট লোভা কোয়ারীর জব্দকৃত পাথর পাচার হচ্ছে

কানাইঘাট প্রতিনিধি

বিজিবি ও থানা পুলিশের নজরদারি থাকার পরও সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে পড়ে থাকা জব্দকৃত পাথর গভীর রাতে কতিপয় লোকজন তাদের ট্র্যাক্টর গাড়ী দিয়ে পাচার করছে।
লোভাছড়া পাথর কোয়ারীর মুলাগুল এলাকার বেশ কিছু লোকজন জানিয়েছেন, মাস দিন থেকে বিজিবি ও থানা পুলিশের চোখ ফাকি দিয়ে প্রতিদিন রাত ৩টার পর থেকে ভোর পর্যন্ত কোয়ারীর ভাল্লুকমারা, সতিপুর সহ বিভিন্ন স্থানে রাখা কোয়ারীর জব্দকৃত পাথর ১০/১২টি ট্র্যাক্টর গাড়ী দিয়ে মমতাজগঞ্জ বাজারের আশপাশ এলাকা এবং বারকি নৌক দিয়ে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন ও সাতবাঁক ইউনিয়নের মধ্যস্থল সুরমা নদীর আন্দুরমুখ ঘাটে নিয়ে যাওয়া হয়। এরপর চোরাইকৃত পাথর পরিবহন করে বিভিন্ন স্থানে বিক্রি হয়ে থাকে।
এলসি পাথর এর দাম উর্ধ্বমুখী থাকায় স্থানীয় লোকজন ঘরবাড়ি সহ ঢালাই এর কাজে লোভা কোয়ারীর পাথর ব্যবহার করে থাকেন। যার কারনে লোভাছড়া কোয়ারীর পাথরের ব্যাপক চাহিদা রয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়ে বিজিবি ও পুলিশের চোখ ফাকি দিয়ে মুলাগুল এলাকার কিছু লোকজন ও দু’একজন জনপ্রতিনিধি জব্দকৃত পাথর রাতের আঁধারে চুরি করে সরিয়ে নিয়ে বিক্রি করে আসছে। সম্প্রতি থানা পুলিশ কোয়ারী থেকে রাতের আঁধারে জব্দকৃত পাথর বোঝাই একটি ট্র্যাক্টর গাড়ী আটকও করে।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতবাঁক ইউনিয়নের দলইমাটি পাকা সড়কের পাশে স্থানীয় ইউপি সদস্য মঈনুল হকের একটি ক্রাশার মেশিনের সাইটে গিয়ে দেখা যায় লোভাছড়া কোয়ারীর পাথর ভর্তি ৩টি ট্র্যাক্টর গাড়ী সেখানে রয়েছে। গণমাধম্যকর্মী ও সচেতন মহলের অবস্থান টের পেয়ে দু’টি পাথর বোঝাই ট্র্যাক্টর গাড়ী সেখান থেকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। ১টি ট্র্যাক্টর গাড়ীতে পাথর ভর্তি অবস্থায় পাওয়া যায়। বিষয়টি কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদকে অবহিত করা হলে, তিনি এস.আই দেবাশীষ শর্মাকে পাঠান। কিন্তু এস.আই দেবাশীষ শর্মা সেখানে গিয়ে পাথর বোঝাই ট্র্যাক্টরটি না পেলেও ক্রাশার মেশিনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোভাছড়া কোয়ারীর কিছু পাথর দেখতে পান।
এ ব্যাপারে এস.আই দেবাশীষ শর্মার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপি সদস্য মঈনুল হকের ক্রাশার মেশিনের সাইটে গিয়ে তিনি কোন পাথরবোঝাই ট্র্যাক্টর গাড়ী পাননি। তবে তিনি ক্রাশার মেশিনের সাইটে ছোট বড় বিভিন্ন আকারের লোভাছড়া কোয়ারীর পাথর দেখতে পেয়ে ইউপি সদস্য মঈনুল হকের সাথে যোগাযোগ করেন তিনি পাথরগুলো অনেক আগের রাখা বলে জানান।
স্থানীয় আশপাশের লোকজন জানিয়েছেন, মঈনুল হক লোভাছড়া কোয়ারীর একজন পাথর ব্যবসায়ী। তার কয়েকটি ট্র্যাক্টর গাড়ী রয়েছে। কোয়ারী সহ বিভিন্ন এলাকায় থাকা পাথর ভাঙার সকল ক্রাশার মেশিন লোভাছড়া পাথর কোয়ারী বন্ধ হয়ে যাওয়ার পর প্রশাসনের অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও একমাত্র ইউপি সদস্য মঈনুল হকের ক্রাশার মেশিনটি সচল রয়েছে। কয়েক মাস থেকে গভীর রাতে লোভা কোয়ারীর পাথর ট্র্যাক্টর দিয়ে এনে মঈনুল হকের ক্রাশার মেশিনে ভেঙে রাতের মধ্যেই অন্যত্র বিক্রি করা হচ্ছে।
এদিকে লোভাছড়া কোয়ারীর জব্দকৃত পাথর দেখাশোনার দায়িত্বে থাকা থানার এএসআই এনামুল হক এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা সব-সময় জব্দকৃত পাথরগুলো পাহারা দিয়ে আসছি। দুর্গম এলাকায় জব্দকৃত পাথরগুলো থাকার কারনে দায়িত্ব পালনে বেগ পোহাতে হচ্ছে। তারপরও যখনই সংবাদ পাচ্ছি পাথর সরিয়ে নেয়া হচ্ছে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রসজ্ঞত স্থানীয় সচেতন মহল পাচার রোধে দীর্ঘদিন থেকে লোভা কোয়ারীর দুই পারে পড়ে থাকা পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দকৃত ১ কোটি ঘনফুট পাথর সরকারি ভাবে নিলামে বিক্রি করে সরকারের রাজস্ব আদায়ের দাবী জানিয়ে আসছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়