editor
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগে মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের নতুন বাজার এলাকার বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা।
জানা গেছে, উপজেলার নতুনবাজারস্থ মুহিবুর রহমান এপলের নামীয় একটি মিটার থেকে অবৈধ লাইনের মাধ্যমে বিদুৎ ব্যবহার করার খবর পেয়ে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ওসমানীনগরের কাশিকাপন জোনাল অফিসের লোকজন সেখানে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে নিয়ে আসেন। এর আগেও গত বছরের জানুয়ারী মাসে একই নামীয় মিটার থেকে কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটো রিকসার ব্যাটারী চাজের্র ব্যবসা পরিচালনা করার অভিযোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল বলে জানা গেছে।
পল্লীবিদ্যুৎ কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়জুল্লাহ বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের খবর পেয়ে তাৎক্ষনিক অফিসের লোকজন সেখানে গিয়ে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে মিটারটি অফিসে নিয়ে এসেছে। পরীক্ষা নিরিক্ষা করে যদি বৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার হয়ে থাকে তবে আবারোও সংযোগ প্রদান করা হবে।
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
7 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
5 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।