editor

প্রকাশিত: 11:22 AM, November 4, 2023

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৯ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৯ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে রাতভর অভিযানে ইসরায়েলি বাহিনী ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। বেশ কয়েকজন এই অভিযানে আহতও হয়েছেন। শুক্রবার আল জাজিরা এই খবর জানিয়েছে।

জেনিনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী দুই ওয়ান্টেড ফিলিস্তিনির বাড়ি উড়িয়ে দিয়েছে এবং জেনিন শরণার্থী শিবিরের আশেপাশে অন্তত তিনটি স্মৃতিস্তম্ভ ধ্বংস করেছে। স্থানীয় সূত্র আল জাজিরাকে এমনটি জানিয়েছে।

এটি জেনিনে গেল দুই সপ্তাহের মধ্যে ষষ্ঠ অভিযান। স্থানীয় সময় রাত ১০টার দিকে ইসরায়েলিদের অভিযান শুরু হয়ে ৯ ঘণ্টা ধরে চলে বলে জানিয়েছে সূত্রটি।

দক্ষিণের হেবরনে আল-ফাওয়ার শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের তিন ঘণ্টা ধরে মুখোমুখি সংঘর্ষ চলে। এতে দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে বলে স্বাস্থ্য সূত্র আল জাজিরাকে জানিয়েছে।

ইসরায়েলি বাহিনী এক ওয়ান্টেড ফিলিস্তিনির বাবা-মাসহ অন্তত তিনজনকে আটক করেছে। ইসরায়েলি বাহিনী গত কয়েক বছর ধরেই এ কৌশল ব্যবহার করছে।

পশ্চিম জেরুজালেমের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবিরে ভোরের দিকে অভিযানে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার নাবলুসে ইসরায়েলি অভিযানের সময় আহত আরেক ফিলিস্তিনি মারা গেছেন। ইসরায়েলি বাহিনী এখন তুলকারেমে অভিযান চালাচ্ছে।

গেল ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ১৪০ এর বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। বহু ফিলিস্তিনি এই সময়ে গ্রেপ্তারও হয়েছেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন