editor
প্রকাশিত: 9:11 PM, November 4, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় একটি ওষুধের কারখানায় আগুন লেগে অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৪ জন। স্থানীয় প্রশাসন সূত্রে প্রকাশ, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধার করতে তল্লাশি চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩ নভেম্বর ) সকাল ১১ টায় একটি ওষুধ সংস্থার কারখানায় আগুন লাগার খবর পায় তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর দেওয়া হয় দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। প্রাথমিক তদন্তের পর জানা যায়, শর্ট শার্কিট থেকেই ওষুধ সংস্থার কারখানাটিতে আগুন লাগে। কারখানায় দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
ওষুধ সংস্থার আধিকারিকরা জানান, বিস্ফোরণের শব্দ শুনেই কারখানার বাইরে বেরিয়ে আসেন তাঁরা। কারখানার ব্যারেলের মধ্যে থাকা রাসায়নিক পদার্থের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে শনিবার (৪ নভেম্বর) জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধার কাজ এখনও চলছে। ওই কারখানায় কর্মরত ১১ জনের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের সন্ধানে মরিয়া চেষ্টা চালাচ্ছেন বাহিনীর সদস্যরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন