editor
প্রকাশিত: 9:31 PM, November 4, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের উত্তরবঙ্গের কোচবিহারের বিভিন্ন এলাকায় হাতির হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত ১ জন বনকর্মীসহ ৫ জন। শুক্রবার (৩ নভেম্বর ) এই দলটির ৫টি হাতিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভম হলেও দলের সবচেয়ে আগ্রাসী হাতিটি ছিল অধরা। সেটিকে ঘুমপাড়ানির গুলি করে দড়ি দিয়ে বাঁধা হলেও শুক্রবার (৩ নভেম্বর) রাতে সেটি দড়ি ছিড়ে পালিয়ে যায়। হাতিটিকে জঙ্গলে ফেরাতে ২টি কুনকি হাতিকেও কাজে লাগায় বনদপ্তর।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে মাথাভাঙ্গার উনিশবিশা গ্রাম পঞ্চায়েত এলাকায় সেটিকে আবার ঘুমপাড়ানির গুলি করে ক্রেনের সাহায্যে ট্রাকে তুলে জলদাপাড়ায় নিয়ে যাওয়া হল। ফলে এখন অনেকটাই আতঙ্কমুক্ত হলেন কোচবিহার জেলার বাসিন্দারা। জানা যায়, শুক্রবার (৩ নভেম্বর ) ভোর থেকে সিতাই, শিতলকুচি, নিশিগঞ্জ ও মাথাভাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায় ৬টি হাতির দল।
হাতির আক্রমণে নিহত হলেন- যথাক্রমে বুধেশ্বর অধিকারী (৬৫) টাউরিকাটা গ্রাম, আনন্দ প্রামানিক (৬১) ভানুরকুঠি গ্রাম, জয়ন্তী সরকার (৪৬) ঘোকসাডাঙ্গা গ্রাম, রেখা রানী রায় (৬৮) ঘোকসাডাঙ্গা গ্রাম। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন