editor

প্রকাশিত: 7:24 PM, November 5, 2023

গ্রামের মানুষ হরতাল-অবরোধ চায় না: পরিকল্পনামন্ত্রী

গ্রামের মানুষ হরতাল-অবরোধ চায় না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গ্রামের মানুষ হরতাল-অবরোধ চায় না, তারা চায় উন্নয়ন। তারা চায় সুন্দর জীবনযাপন৷ যারা রাজনীতির নামে মানুষকে কষ্ট দিবে, আইনবিরোধী কাজ করে দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের অর্থনীতির ক্ষতি করতে চায় তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বোরোধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনের আরও ৯০ দিন বাকি এখন সঠিকভাবে সব বলা যাবেনা। মাঠপর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০ থেকে ৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। যারা নেতিবাচক চিন্তা করছেন তাদের সকল চিন্তা নির্বাচনী জোয়ারে ভেসে যাবে। মানুষ ভোটে যাবেন, ভোট দেবেন, কারণ তারা উন্নয়ন চান।

দ্রব্যমূল্যে নিয়ে মন্ত্রী বলেন, আমরা স্বীকার করছি দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তবে আমরা চেষ্টা করছি সেটা নিয়ন্ত্রণে রাখার।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তার উৎসাহ উদ্দীপনায় আমরা সুনামগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়ন করছি৷ আমাদের যাত্রাপথে কপাটের পরে কপাট খুলছে। আজ মেডিকেল, ধান গবেষণা ইন্সটিটিউট, এরপর বিটাক, আজিজুন্নেছা ভোকেশনাল ইন্সটিটিউট, মুন্সি আরফান আলী ইউসেফ শ্রম ও কর্মসংস্থান ইন্সটিটিউট। সুনামগঞ্জে রেল আসবেই৷ সুনামগঞ্জে আমরা বিমানবন্দর করবো। উড়াল সড়কের কাজ ইতিমধ্যে শুরু হয়েগেছে৷ শুধু কাজ আর কাজ আমাদের কাজের শেষ নেই। সুনামগঞ্জের জন্য আমার আরও স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড.শাহজাহান কবিরের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট ৫ আসনের সাংসদ হাফিজ আহমেদ মজুমদার, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের প্রকল্প পরিচালক ড.মোফাজ্জল হোসেন, উপ-পরিচালক ড. আনোয়ার হোসেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ প্রমুখ।

এরআগে সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রমের সূচনা, কাঠইর, বগলাখাড়া, দরগাহপুর ব্রীজ, বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র ( বিটাক), মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্র শান্তিগঞ্জ, মুনসী আরফান আলী ইউসেফ শ্রম ও কর্মসংস্থান ইন্সটিটিউট এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়