editor
প্রকাশিত: 8:11 PM, November 5, 2023
জামায়াত কেন্দ্র আহুত টানা ২ দিনের অবরোধের ১ম দিনে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং, মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। রোববার সকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কুমারগাও তেমুখী এলাকায় ঢাকা-সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিমানবন্দর থানা জামায়াতের আমীর শফিকুল আলম মফিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিশ^বিদ্যালয় সভাপতি মিসবাহুল করিম ও ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদের নেতৃত্বে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করা হয়। এসময় মহানগরীর জালালাবাদ ও বিমানবন্দর থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন থানা শাখার উদ্যোগে স্ব স্ব এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করা হয়।
সড়ক অবরোধকালে নেতৃবৃন্দ বলেন, দেশ জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী ফ্যাসিবাদী শাসনে জাতি আজ অতিষ্ঠ। গণতন্ত্রের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলন চলবে। চলমান আন্দোলনে জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে ফ্যাসিস্ট সরকারের দিন ফুরিয়ে আসছে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই। জনতার দাবী মেনে নিতে বিলম্ব করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল