editor
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তার সহকর্মী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এক ফেসবুক বার্তায় এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফেও প্রতিমন্ত্রীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অনানুষ্ঠানিক আলাপে তার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় মানবজমিনকে বলেন, মঙ্গলবার প্রতিমন্ত্রী আলম সর্বশেষ অফিস করেন। বুধবার থেকে তার শারীরিক অস্বস্তি শুরু হয়। এ জন্য তিনি অফিসে না এসে পূর্বনির্ধারিত একটি জুম মিটিংয়ে বাসা থেকে অংশ নেন। ওই দিন রাত থেকে তার করোনা উপসর্গগুলো প্রকাশ পেতে থাকে। বৃহস্পতিবার পরীক্ষা নিরীক্ষায় করোনা শনাক্ত হয়।
অবশ্য পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এ-ও জানিয়েছেন, প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তিনি আপাতত বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত বার্তায় শাহরিয়ার আলমের আশু সুস্থতা কামনায় দেশবাসীর দেয়া চেয়েছেন।
6 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
4 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
8 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
3 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
7 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
7 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
4 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।