editor

প্রকাশিত: 8:36 PM, November 6, 2023

রজতজয়ন্তী উদ্যাপন : অন্ধকার তাড়ানোর কাজ করছে প্রথম আলো

রজতজয়ন্তী উদ্যাপন : অন্ধকার তাড়ানোর কাজ করছে প্রথম আলো

সিলেটে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্যাপিত হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে চারটায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে ‘সত্যে তথ্যে ২৫’ স্লোগানে রজতজয়ন্তী উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও শিশুসাহিত্যিক তুষার কর, কবি শুভেন্দু ইমাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
তুষার কর বলেন, আলোর বিপরীতে অন্ধকার। সেই অন্ধকার তাড়ানোর কাজ করছে প্রথম আলো। প্রথম আলো চায় গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা, সমঅধিকার, সার্বিক মুক্তি। যে লড়াই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছিল। সে লড়াইয়ের পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষের পত্রিকা প্রথম আলো। চারটি স্তম্ভকে বুকে ধারণ করে বাংলাদেশ প্রকাশিত হয়েছিল। সেই প্রকাশকেই তুলে ধরছে প্রথম আলো। আমরা সেই আলোকে পাশে রাখতে চাই। প্রথম আলো বিশেষ কারও পক্ষে নয়, সকল মানুষের পক্ষে। অন্ধকার দূর করে আরও আলো বিকশিত করবে প্রথম আলো।
শুভেন্দু ইমাম বলেন, ‘প্রথম আলো সাংবাদপত্র জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। এ পত্রিকা থেকে সত্য, সুন্দর ও যথার্থ সংবাদ পেয়ে থাকি।’ এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, ‘প্রথম আলোয় শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধতা নয়। বহুমাত্রিক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ বহুমাত্রিকতা আরও প্রসারিত হবে।’
তাপস দাস পুরকায়স্থ বলেন, ‘প্রথম আলো শুধু সংবাদপত্র নয়, সামাজিক বিভিন্ন আন্দোলনেও ভূমিকা রাখছে।’ স্বর্ণলতা রায় বলেন, প্রথম আলো ২৫ বছর ধরে আলোর পথ দেখাচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রথম আলো এগিয়ে যাচ্ছে। প্রথম আলো গর্ব বোধ করার মতো কাজ করে। তারুণ্যের বাংলাদেশের সঙ্গে প্রথম আলো অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সত্যের খবর সবসময় প্রথম আলো প্রকাশ করবে।
অনুষ্ঠানের শুরুতে উপমহাদেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ও সিলেটের সন্তান হেমাঙ্গ বিশ^াসের লেখা একটা গান গেয়ে শোনান শিল্পী লিংকন দাশ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সাংস্কৃতিক সম্পাদক ফারহানা হক। সমাপণী বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি অন্তর শ্যাম ও সাধারণ সম্পাদক ইয়াহইয়া হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী ও সহকারী অধ্যাপক শিল্পী রানী বসাক, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সাহিত্যিক জামান মাহবুব, মোস্তাক আহমাদ দীন, বিধুভূষণ ভট্টাচার্য, রণদীপন বসু, পুলিন রায় ও আয়েশা মুন্নী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, নাট্যসংগঠক নিরঞ্জন দে, উত্তম সিংহ ও খোয়াজ রহিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী কিম, অধ্যাপক রজত কান্তি ভট্টচার্য্য, কবি সুমন বণিক ও প্রণবকান্তি দেব, গণজাগরণ মঞ্চ সিলেটের সমন্বয়ক দেবাশীষ দেবু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল, সাংবাদিক আবদুল মালিক জাকা, মুক্তাদীর আহমদ, বিলকিস আক্তার সুমি, মুনশী ইকবার, এবং সন্দীপন শুভ, সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রিংকু তালুকদার, ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক প্রভাত দেবনাথ, শিল্পী খোতন ফকির, বশির উদ্দিন সরকার, প্রশান্ত লিটন, আলেয়া রহমান,শামীমা আক্তার, ওবায়দুল মুন্সি, বাবুল আহমদ, হৃষীকেশ রায় শংকর, রনদীপম বসু, শাহ সিকান্দর শাকির প্রমুখ ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের