editor
প্রকাশিত: 10:59 AM, November 7, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: আসামরাজ্যের তিনসুকিয়া জেলার মাকুম কালাবাড়ির ইমাম হত্যার সাক্ষীই খুনি। প্রেমের তাবিজ না দেওয়ায় সাক্ষী ইব্রাহিম আহমেদ (৩২) ইমাম তাহজিবুল ইসলাম (৫২) কে হত্যা করেছেন বলে এমন খবর ছড়িয়েছে।
রবিবার (৫ নভেম্বর) খুনের কয়েক ঘন্টা পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এর আগে গ্রেফতার হওয়া ইব্রাহিম পুলিশকে জানায় ইমামকে হত্যা করা ব্যক্তিকে যেতে দেখেছে সে। একই কথা সংবাদ মাধ্যমকেও জানায়। স্থানীয় জনতা ঘুণাক্ষরে টের পায়নি সে একান্ডটি ঘটিয়েছে। খুনিকে চিনতে পারছেন না বললে সবাই ইব্রাহিমের কথা বিশ্বাস করে এবং হত্যাকান্ডের নানা বানোয়াট গল্প মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
ইব্রাহিম গণমাধ্যমকে জানান, তিনি ওই হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী। একটি সূত্র অনুসারে, ইব্রাহিম এক যুবতীর প্রেমে পড়ে ছিলেন এবং তাকে জয় করার জন্য ইমামের কাছে একটি সম্মোহনী তাবিজ চেয়েছিলেন।
সূত্রটি জানায়, তাবিজ না পাওয়ায় ইব্রাহিম ইমামকে হত্যা করে। কালাবাড়ির যুবক মফিজ উদ্দিন আলি মসজিদ থেকে পালিয়ে যাওয়ার পর ইব্রাহিমের কাপড়ে রক্তের দাগ দেখতে পান। ইমামকে হত্যার পর ইব্রাহিম তার পোশাক পরিবর্তন করে স্থানীয়দের সঙ্গে মিশে যায়। তবে ইমাম হত্যার বিষয়ে ইব্রাহিম পুলিশকে কি বলেছেন তা জানা যায়নি। নির্দোষ ইমাম তাহজিবুল ইসলামকে হত্যার অভিযোগে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বিভাস দাস ও মাকুম থানার ওসি ভাস্কর বরুয়া জানান, ইমাম খুনে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। আরোও জানান, বিহারের কিষাণগঞ্জে ইমামের পরিবারকে বার্তা পাঠানো হয়েছে। উল্লেখ্য, রবিবার (৫ নভেম্বর) ফজরের আজান দেওয়ার সময় ইমামকে হত্যা করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন