editor
প্রকাশিত: 1:48 PM, November 7, 2023
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ সেপুল বলেছেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
তিনি আরো বলেন, তোমরা এই দেশ এবং জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীদিনের এই দেশ তথা সমাজের পরিচালক। আমরা চাই তোমরা সফল হয়ে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।
তিনি বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
তিনি মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে সিলেট নগরীর খাসদবিরস্থ হলি সিটি কলেজিয়েট স্কুলের ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হলি সিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান মো. আনহার মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আব্দুল কাদির এবং সুমা সুলতানার যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক মইনুল হোসেন।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন তাসনিয়া তালুকদার জুহা, সানজিদা জাহান রিমু, সারোয়ার খায়ের সেতু, শাহিনা বক্স হানি প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী তাসলিনা জাহান, ৯ম শ্রেণীর শিক্ষার্থী ঝুমু আক্তার মিলি, ৮ম শ্রেণীর শিক্ষার্থী কামনুন্নাহার, ৭ম শ্রেণীর শিক্ষার্থী সামিয় রশিদ সানজানা।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস শহিদ। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন