editor
প্রকাশিত: 7:11 PM, November 7, 2023
দরিদ্র পরিবারের ঘর নির্মাণের জন্য লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে গতকাল লায়ন্স শিশু হাসপাতালের কনফারেন্স হলরুমে প্রধান অতিথি ডিস্ট্রিক ৩১৫’র গভর্নর লুৎফুর রহমান এমজিএফ ও লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী দরিদ্র ছায়া বেগমের হাতে নগদ এক লক্ষ টাকার চেক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডাইরেক্টর লায়ন নাজনিন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছমা কামরান, লায়ন বিলকিস নূর, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন সাবিনা সুলতানা, ক্লাব সেক্রেটারী লায়ন সানজিদা খানম, ট্রেজারার লায়ন শ্যামলী দাশ, লায়ন সেলিনা বাছিত, লায়ন শামিমা আক্তার ঝিনু, লায়ন সাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।
অনুদান প্রদান অনুষ্ঠানে ডিস্ট্রিক গভর্নর লুৎফুর রহমান এমজিএফ বলেন, লায়ন্স ক্লাবগুলো মানবিক দিক বিবেচনা করে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা সহ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে লায়নবৃন্দের ভূমিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র পক্ষ থেকে হত দরিদ্র ছায়া বেগমকে বসত ঘর নির্মাণের জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছে। যা নিঃসন্দেহে প্রশংসীয় মানবিক কাজ। তিনি এই ক্লাবের মত অন্যান্য ক্লাবগুলোকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন