editor
প্রকাশিত: 6:35 PM, November 8, 2023
ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের পক্ষ থেকে ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভ করেছেন সিলেটের গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। আন্তার্জাতিক সাহিত্য মহাসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠানে প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতি স্বরূপ বায়জিদ খানকে এ সম্মাননা প্রদান করা হয়।
সিলেটের স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা লাভ করায় সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী, জাতীয় প্রতিবন্ধী ফোরাম এর সহ সভাপতি, তৃণমুল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত এম তাজুল ইসলাম তারেক, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের সিনিয়র সহসভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটির নির্বাহী পরিচালক রোকসানা বেগম, ডিসএ্যাবল্ড কমিউনিটি এডভান্সডমেন্ড ফাউন্ডেশনের মহাসচিব অমিত চক্রবর্তী, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় সিলেটের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, প্রতিবন্ধী নাগরিক ক্রীড়া পরিষদের সভাপতি শারমীন আক্তার রেবা, সহ-সভাপতি মোঃ নাদিম খান, সাধারণ সম্পাদক জয়দ্বীপ রায়, কোষাধ্যক্ষ মোঃ বায়েজিদ, জকিগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার সভাপতি আল আমিন হক ময়নুল, দিশারী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা বিশ্বনাথের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল লেইছ, সহ-সভাপতি মখন মিয়া, সাধারণ সম্পাদক মোছাঃ আসমা বেগম, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা হবিগঞ্জের সাবেক সভাপতি এবং জেলা আইন ও সুরক্ষ কমিটি বাহুবল উপজেলা সদস্য মোঃ তাহের মিয়া সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বায়জিদ খান-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ পৃথক পৃথক অভিনন্দন বার্তায় বলেন, বায়জিদ খান দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ সবল মানুষের মত প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে কাজ করার স্বীকৃতি স্বরূপ ভারতের করিমগঞ্জ জেলার বিশ^ মানবধর্ম বিকাশ পরিষদের পক্ষ থেকে ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভ করেছেন। এটা বাংলাদেশ তথা সিলেটবাসীর জন্য গৌরবের বিষয়। নেতৃবৃন্দ প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন তথা শিক্ষা, সাংস্কৃতিক সহ সর্বক্ষেত্রে জিডিএফ এর মাধ্যমে বায়জিদ খানকে আরো বেশি বেশি সেবমূলক কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর রবিবার ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ থেকে বায়জিদ খানের পক্ষে ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক গ্রহণ করেছেন ডাঃ বিষ্ণু দেবনাথ। তিনিও চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক গ্রহণ করেছেন।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন