editor
প্রকাশিত: 10:47 PM, November 8, 2023
অনলাইন ডেস্ক
সর্বনিম্ন মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বৈধ শ্রমিকদের ও ট্রেন ইউনিয়ন বিষয়ক কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করারও নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, গত সপ্তাহে ২৬ বছর বয়সী গার্মেন্ট শ্রমিক ও সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন নামের শ্রমিক ইউনিয়নের সদস্য রাসেল হাওলাদারকে পুলিশ হত্যা করেছে বলে যে খবর পাওয়া গেছে তাতে আমরা বেদনাহত। ঢাকার একটি কারখানার ভিতরে প্রতিবাদকারীদের দেয়া আগুনে নিহত ৩২ বছর বয়সী শ্রমিক ইমরান হোসেনের প্রাণহানিতেও আমরা শোক প্রকাশ করছি। তাদের পরিবার ও বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সহমর্মিতা। তিনি বিবৃতিতে আরও বলেন, শ্রমিক এবং ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে চলমান দমনপীড়নের বিষয়ে আমরা উদ্বিগ্ন। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সুরক্ষিত রাখতে এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি অপরাধের অভিযোগ তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
ম্যাথিউ মিলার আরও বলেন, যেসব বেসরকারি খাতের সদস্যরা শ্রমিক ইউনিয়নের প্রস্তাবকে অনুমোদন করে যৌক্তিক মজুরি বৃদ্ধি করেছেন তাদের প্রশংসা করি আমরা। সর্বনিম্ন মজুরির সিদ্ধান্তকে ত্রিপক্ষীয়ভাবে পর্যালোচনা করার জন্য আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে শ্রমিকরা এবং তাদের পরিবারগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের সমাধান হয়। শ্রমিকরা যাতে সমাবেশের স্বাধীনতা চর্চা করতে, কোনো রকম সহিংসতা, প্রতিশোধ বা ভীতি ছাড়া দরকষাকষি করতে সক্ষম হন তা নিশ্চিত করতে হবে সরকারকে। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমরা এসব মৌলিক মানবিক অধিকারকে সামনে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন