editor

প্রকাশিত: 1:30 PM, November 9, 2023

পিটার হাসকে প্রহারের হুমকি নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

পিটার হাসকে প্রহারের হুমকি নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে চট্টগ্রামের চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীর প্রহারের হুমকির প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, এ বিষয়টি তিনি বড় পরিসরে বলতে চান। তা হলো- আমি মনে করি এরকম সহিংস বক্তব্য (ভায়োলেন্ট রেটোরিক) গভীরভাবে অসহযোগিতামূলক (আনহেল্পফুল)। আমরা আশা করবো কূটনীতিকদের বিষয়ে ভিয়েনা কনভেনশনের অধীনে নিরাপত্তা দিতে যেকোনো দেশের বাধ্যবাধকতা রয়েছে। আমাদের তো কূটনীতিক ও স্থাপনার নিরাপত্তার গুরুত্ব সর্বাধিক।

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন বেদান্ত প্যাটেল। মুশফিক তার কাছে জানতে চান, বাংলাদেশে ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতা ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাসকে পিটানোর হুমকি দিয়েছেন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পক্ষে তার ভূমিকা রাখার জন্য। কূটনীতিক ও স্টাফরা যে হুমকির সম্মুখীন তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। তার প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল ওই মন্তব্য করেন।

মুশফিক তার কাছে আরও জানতে চান- বাংলাদেশে বিরোধী দলের আট হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বেতন বৃদ্ধি করে সর্বনিম্ন বেতন নির্ধারণের দাবিতে আন্দোলন করার কারণে ৩ জন গার্মেন্ট শ্রমিককে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্র আগেই বলেছে, তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না।

এর প্রেক্ষিতে ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি একপক্ষীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্র কি মনে করছে? এমন প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা কোনো প্রার্থী বা কোনো দলকে সমর্থন করি না। আমরা চাই অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই একসঙ্গে কাজ করবে। এ জন্য বাংলাদেশের সব মহলের সঙ্গে অব্যাহত যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র।

অন্য একজন সাংবাদিক জানতে চান- বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এ বিষয়ে আপনি কিভাবে আস্থাশীল? এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বাংলাদেশের জনগণ। আমরাও সেটা চাই। এ জন্য আমরা যোগাযোগ রাখছি সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে। বাংলাদেশি জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করতে তা করা হচ্ছে। অন্য একজন সাম্প্রতিক সহিংসতা নিয়ে প্রশ্ন করেন। জানতে চান, নির্বাচন থেকে প্রায় দুই মাস আগে যারা ভাঙচুর করছে, নির্বাচনী ব্যবস্থায় বাধা সৃষ্টি করছে, তাদের বিষয়ে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে কিনা। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা আশা করছি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন