editor
প্রকাশিত: 5:17 PM, November 9, 2023
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার রামপাশা (কোনাপাড়) গ্রামের পঞ্চাশোর্ধ সিরাজ মিয়া নামের এক বৃদ্ধের মরদেহ নিখোঁজের দুইদিন পর পাওয়া গেছে।
মৃতদেহটি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেন পুর গ্রামের খাজাঞ্চি -কামাল বাজার রোডের খালের পার্শ্ব থেকে আজ উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
৯ই নভেম্বর বৃহস্পতিবার দুপুরে খালের পার্শ্বে অজ্ঞাত মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে স্থানীয় জনতা খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
মৃত ব্যাক্তি পরিচয় সনাক্ত করেছেন তাঁর পারিবারের সদস্যরা। মৃত সিরাজ মিয়া হলেন রামপাশা ইউনিয়নের রামপাশা (কোনাপাড়া) গ্রামের মৃত আফ্রাজ উল্লাহ ছেলে । মৃতের তিন ছেলে মো. কদর আলী, মো. সজল মিয়া ও জীবন মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
মৃত সিরাজ মিয়া গত মঙ্গলবার ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে। নিখোঁজের বিষয়ে গতকাল ৮ নভেম্বর রাতে বিশ্বনাথ থানায় দৌলতপুর ইউনিয়নের কাজির গাঁও গ্রামের ফারুক আহমদ কে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে কদর আলী। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানা এ এস আই প্রদীপ কুমার দাস। এর পর সম্ভাব্য সকল স্থানে সিরাজ মিয়া কে খোঁজে তার সন্ধান পায়নি পুলিশ।
মৃতদেহ পাওয়ার পর তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তার পরিবারের লোকজনের। নিহতের ছেলে সজল মিয়া ও জীবন মিয়া জানান, কয়েক মাস আগে তার নিজ গ্রামের এক দরিদ্র কিশোরীকে কাজির গাঁও গ্রামের ফারুকের মাধ্যমে সিলেটের মেনিখলার এক বাসায় তিনির মধ্যস্থতায় কাজ করাতে দেন। সেখান থেকে টাকা পয়সা নিয়ে মেয়েটি নিখোঁজ হয়ে গেলে মেয়ের পরিবার তাদের মেয়েকে ফিরিয়ে দিতে চাপ দেন। মেয়ের সন্ধানে সিরাজ মিয়া সেখানে যান এবং ফারুকের সাথে দেন দরবার করেন। সেই ঘটনার জেরে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারনা করছি।
মতৃদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের এডিশনাল এসপি আশফাকুজ্জামান ও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী। মৃতদেহের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া না গেলেও প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ এমনটি জানিয়েছেন এসপি আশফাকুজ্জামান। তিনি আরো জানান তদন্ত অব্যাহত রয়েছে এবং সুরতহাল প্রতিবেদনের জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন