editor
প্রকাশিত: 7:36 PM, November 9, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত সুফলভোগীদের মধ্যে মুরগি বিতরণ করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলার ৫ টি ইউনিয়নের ২৪০ টি পরিবারের মধ্যে প্রতি’টি পরিবারে ১৫টি করে ৩ হাজার ৬ শত মুরগি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এসব মুরগি বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: আব্দুল্লাহ আল-মাসুদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু জাহের ও মুজিবুর রহমান।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার হাওড় অঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। হাওড়ের বিশাল প্রাকৃতিক সম্পদ-কে কাজে লাগানোর পাশাপাশি প্রত্যেক পরিবারের বাড়তি আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যেমে সরকারের পক্ষে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, সঠিক ভাবে মুরগি লালন পালনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ উন্নয়ন ও জনগণের আমিষের চাহিদা পুরনে বিশেষ ভূমিকা রাখবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্পের সুপার ভাইজার পঙ্কজ দে নিওন, শরিফুল ইসলাম, ইউনিয়ন সুপার ভাইজার হাবিবুর রহমান,আলতাফুর রহমান, আবিদা সুলতানা, শামসুজ্জামান ও মনতাজ আলী।
এস এ
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন