editor
প্রকাশিত: 8:38 PM, November 9, 2023
দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাড়ি ছাড়া। বিএনপি ডাকে ৩য় দফা ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার। আবরোধের শুরু থেকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার বিভিন্নস্থানে মিছিল-সমাবেশ ও প্রিকেটিং করে আসছিলে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতাকর্মীরা।
নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগ এনে সবগুলো মামলার বাদী হয়েছে পুলিশ। এসব মামলায় গ্রেফতারের ভয়ে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা। দলের বড় নেতা থেকে ছোট কর্মী সবাই পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ এই অবস্থায়ও ঝটিকা মিছিল করে নিজের লড়াকু অবস্থান জানানোর চেষ্টা আব্যাহত রেখেছেন। গ্রেফতার আতঙ্কে দিনে যেমন তেমন রাত নির্ঘুম কাটছে মামলার আসামি সহ বিএনপির সাধারণ কর্মীদের। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। কেউ কেউ দূর দূরান্তের আত্মীয়ের বাড়িতে আছেন। যারা আত্মীয় বাড়ি যাচ্ছেন না, তারা নিরাপদ স্থানে রাত কাটাচ্ছেন। সকল নেতাকর্মীদের বাসা-বাড়ির অলি-গলিতে পুলিশের অবস্থান। নেতাকর্মীরা রাস্তা নেমে শান্তিপূর্ণ ভাবে মিছিল-সমাবেশসহ গণতান্ত্রীক কর্মসূচি পালন করতে পারছেন না এমন অভিযোগ বিএনপির নেতাদের। অতিথের সকল কর্মসূচিতে আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেছি, হরতার অবরোধ গণতান্ত্রীক কর্মসূচি তা পালনের জন্য মানুষকে বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না পুলিশ বিএনপি নেতাকর্মীদের দেখলেই গুলি চালায় এমন অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী আরো বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি করছে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত দেশের মানুষের স্বার্থে বিএনপি নানা কর্মসূচি দেবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দেশে কোনো পাতানো নির্বাচন হতে দেয়া হবে না।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ বললেন, যতগুলো মামলা হয়েছে সবগুলো মিথ্যা। পরিকল্পিত ভাবে বিরোধী দলকে দমন করার উদ্দেশ্যে মামলা দিয়ে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। মামলার ভয়ে নেতাকর্মীরা ঘরে থাকতে পারছেন না। আমাদের উপর উপর যত নির্যাতন ও ধরপাকড় চালানো হবে আমরা তত শক্তিশালী হবো।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা বলেন, আমরা প্রশাসনকে বলতে চাই যে হরতাল অবরোধ পালন করা আমাদের গন্ততান্তিক অধিকার। কিন্ত আমাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে কেন, প্রশাসনের এহেন কর্মকান্ডে জনগণ ফুলে ফেঁপে উঠছে ভবিষ্যতে এরকম কাজ করেল জনগণ প্রতিহত করবে ইনশাল্লাহ। তিনি জানান, দক্ষিণ সুরমা উপজেলার আন্তর্গত এসএমপির মোগলবাজার ও দক্ষিণ সুরমা থানায় মোট ১১টি মামলা হয়েছে। তার মধ্যে ২টি মামলায় কাউকে আসামী করা হয়নি আসামী অজ্ঞাত রাখা হয়েছে যাতে গ্রেফতার করে আসামী করা যেতে পারে এখন পর্যন্ত প্রায় ২০ জনের উপরে নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশী অভিযান, হামলা-পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ গ্রেফতার অব্যাহত রয়েছে। যা অত্যন্ত নিন্দা দায়ক।
গুরুত্বপূর্ণ সড়কে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। এদিকে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস সিলেট থেকে ছাড়ে যায় নি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়