editor
প্রকাশিত: 9:47 PM, November 9, 2023
২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আজম খানকে ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজে অবদানের জন্য ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গুটাটিকর এলাকায় এই সংবর্ধনা আয়োজন করা হয়। সংবদিত অতিথির বক্তব্যে আজম খান বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন যার ফলে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন হয়েছে, আর সেই উন্নয়ন দেখেই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে যাতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হয়। তারা হরতাল অবরোধ দিয়ে জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছে। জনগণ চায় শান্তি আর বিএনপি জামাত চায় অশান্তি, বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ রাজপথে থেকেই মোকাবেলা করছে। আগামী নির্বাচনে আবারও দেশের জনগণ বিপুল ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবে।
২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলুর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ আজম খান।
সভায় বক্তব্য রাখেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, মুহিবুর রহমান শাহাজাহান, এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, জুয়েল আহমেদ, বিলাল আহমেদ, মাছুমুল হক, মোস্তাক খান, মইনুল হোসেন, আব্দুস সালাম উজ্জ্বল, জয়নাল আহমেদ ঝানু, গিয়াস মিয়া, বিনেশ কর দুলু, ফয়সাল মাহমুদ মগনী, লক্ষ্মণ কর, যন্টু কুমার দে,ফরিদ মিয়া, তাপস রন্জন চৌধুরী, মোঃ আব্দুল কাইয়ুম হীরা মিয়া, আরিফ আহমেদ, সউদ আহমেদ, সায়মন আহমেদ, তারেক আহমেদ, সুহাগ আহমেদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন