editor

প্রকাশিত: 10:21 PM, November 9, 2023

১৩ দিনে সিলেট বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২০ মামলা : আসামি ৩ হাজার : গ্রেফতার ৬০

১৩ দিনে সিলেট বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২০ মামলা : আসামি ৩ হাজার : গ্রেফতার ৬০

স্টাফ রিপোর্টার
সরকার পতনের একদফা দাবিতে রাজপথে আন্দোলন করছে বিএনপি। এ অবস্থায় সক্রিয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বেড়েছে। কেউ পুরনো মামলায় গ্রেফতার হচ্ছেন। আবার কেউ নতুন করে মামলার আসামি হচ্ছেন। এই চিত্র সিলেট মহানগরের ওয়ার্ড, থানা ও আঞ্চলিক কমিটি জেলার বিভিন্ন থানা, পৌরসভা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে। এমন অভিযোগ করেছে বিএনপি।

দলীয় সূত্র জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে সিলেটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২০টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৩ হাজার। এরই মধ্যে ৬০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ অবস্থায় সিলেটে বিএনপির নেতাকর্মীরা এখন বাড়িছাড়া। গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা। এমনকি নগরে প্রকাশ্যে আসছেন না তারা।

সিলেট বিএনপির শীর্ষ নেতারা দাবী করছেন, কর্মসূচিতে দেখা মাত্রই গুলি করা হচ্ছে। আর জরুরি প্রয়োজনে বের হলে করা হচ্ছে গ্রেফতার। বাড়ি-বাড়ি তল্লাশিও করা হচ্ছে। এ কারণে বিএনপির শত শত নেতাকর্মী বাড়িছাড়া। ফলে চলমান অবরোধ কর্মসূচিতে নেতাকর্মীদের তেমন একটা দেখা যাচ্ছে না।

গত ২৮ অক্টোবর সিলেট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী গিয়েছিলেন ঢাকার সমাবেশে। এ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় সিলেটের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এরমধ্যে রয়েছে সিলেট বিএনপির শীর্ষ নেতারাও।

বিএনপি নেতারা অভিযোগ করেন, জেলা থেকে শুরু করে তৃণমূলের সক্রিয় নেতাদের ‘টার্গেট’ করে নতুন মামলা ও গ্রেফতার করা হচ্ছে। প্রতিদিন গভীর রাতে বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ সময় ঘরে থাকা নারী-শিশুসহ পরিবারের সদস্যদের সাথে পুলিশ খারাপ আচরণ করছে।বাড়িতে থাকলে পুলিশ আমাদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। এজন্য এখন আর আমরা কেউ বাসা-বাড়িতে থাকি না। বিএনপি সকল পর্যায়ের নেতা-কর্মীদের বাড়িতে না থেকে নিরাপদে অবস্থান করে দলীয় কার্যক্রমে অংশ নিতে বলেছি।

জানা যায়, হরতালের দিন থেকেই সিলেটের রাজপথে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি সংঘবদ্ধ অবস্থায় না থাকলেও বিচ্ছিন্নভাবে জেলা ও মহানগরসহ বিভিন্ন ইউনিটের সদস্য কর্মসূচি পালন করে যাচ্ছেন। এসব কর্মসূচি পালন করতে গিয়ে তারা কখনো পুলিশের সাথে, আবার কখনো আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে জড়াচ্ছে। এতে মামলা হচ্ছে তাদের ওপর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটে যুবদলের ডাকা হরতাল চলাকালে ছাত্রদল ও শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দু’টি মামলা করা হয়েছে। এসব মামলায় স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবিরের আড়াই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। একটিতে ছাত্রলীগ নেতা ইমন আহমদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে এসআই কল্লোল আরেকটি মামলা করেন।

এদিকে ২৯ এপ্রিল সিলেটে হরতালে নাশকতা ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে জেলা ও নগর পুলিশে ৯ মামলা করা হয়েছিল। গত ২৯ ও ৩০ নভেম্বর এসব মামলা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ আক্রান্তের ঘটনা কোতোয়ালি থানায় আটকদেরসহ হামলাকারীদের নামোল্লেখ করে পুলিশ একটি মামলা করে। অপরটি এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় ওই ছাত্রলীগ নেতা মামলা করেন। এছাড়া জালালাবাদ থানায় পুলিশ এসল্টের ঘটনায়, এয়ারপোর্ট থানায় গাড়ি ভাঙচুরের ঘটনায় এবং দক্ষিণ সুরমা থানায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনায় জননিরাপত্তা আইনে মামলা করা হয়। এসব মামলায় এজাহার নামীয় ৬৯ জন ও অজ্ঞাতনামা ৪৭০ জনসহ আসামি করে মামলা করে পুলিশ ও ছাত্রলীগ নেতা।

জেলার গোলাপগঞ্জ, জকিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিশ্বনাথ থানায় পৃথকভাবে পুলিশ ৪টি মামলা করেছে। এসব মামলায় পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০টি মামলা করা হয়েছে। এর মধ্যে নগর ও জেলায় সমান সমান মামলা হয়েছে। এসব মামলার কোনোটিতে নাম উল্লেখ করে আবার কোনো কোনোটিতে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। এসব মামলায় ৩ হাজার নেতা-কর্মীকে আসামি করা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে ৬০ জনকে।

তিনি আরো বলেন, মামলা হয়ে তো শেষ নয়। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করছে পুলিশ। নেতাদের না পেয়ে তার পরিবারের সাথেও অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। কখনো পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। অব্যাহত মামলা দায়েরের পর সিলেট বিএনপির নেতাকর্মীরা বাড়ি ছাড়া রয়েছেন। রাতে কেউ বাসা কিংবা বাড়িতে থাকেন না। তবে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ালেও নেতা-কর্মীরা কর্মসূচি পালনে সক্রিয় রয়েছেন। সরকার আমাদের যতই হয়রানি করুক না কেন আমরা রাজপথে ছিলাম, এখনো আছি। এই ফ্যাসিবাদী সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবো না।

জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ বলেন, সিলেটের প্রতিটি উপজেলা ইউনিয়ন ওয়াড বিএনপি এবং অঙ্গ সংগঠনের ৯৯% নেতাকর্মী বাড়ি ছাড়া বাসা বাড়ীতে তল্লাশির নামে হয়রানি ২০১৮ সালের ন্যায় মিথ্যা মামলা গ্রেফতার অব্যাহত আছে, সকলের পরিবার পরিজন আতংকে দিনাতিপাত করছেন সরকারের সকল বাহিনী যেন বেপরোয়া, অতিথের অত্যাচারের সকল রেকর্ড ভঙ্গ করেছে প্রশাসন এরপরে ও দলের নেতাকর্মীগন অবরোধ সফল করেছেন সকল অত্যাচারকে মোকাবেলা করেই, আগামী দিনে অবরোধ সহ নির্বাচন সুষ্ঠু করতে নিরপেক্ষ সরকারের দাবী আদায়ে সিলেটবাসীর সহযোগিতায় আন্দোলন সংগ্রাম কে সফল করে তুলবেন ইনশাআল্লাহ,

 

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সেলিম মিয়া বলেন, যাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধন করতে পারে আমরা শুধু তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কাউকে অহেতুক হয়রানি করছি না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন