editor
প্রকাশিত: 3:05 PM, November 10, 2023
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ থেকেঃ
বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পশ্চিম অলংকারী ও পৌর শহরের ১ নং ওয়ার্ডের আছদ্দর আলীর বাড়িতে একটি মেছোবাঘ আটক করা হয় ।
৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ফাঁদ পেতে এই মেছোবাঘটি কে আটক করতে সক্ষম হন সাহাব উদ্দিন সহ কয়েকজন যুবক। বেশ কয়েক মাস যাবত মেছোবাঘের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী অবশেষে বাঘটিকে আটক করতে সক্ষম হন। ইতিপূর্বে বাঘটির পেটে এলাকার বাসিন্দাদের অসংখ্য হাস মুরগ হজম হয়েছে। শেষমেশ লোহার খাঁচায় একটি হাঁস বেধে তাকে শিকারের ফাঁদে ফেলে আটক করা হয় বলে গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন জানিয়েছেন।
বাঘটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের কাছে হস্তান্তর করতে গেলে তারা বন বিভাগের সাথে যোগাযোগ করতে বলেন। বিষয়টি থানা পুলিশেকে অবগত করলে পুলিশ সরজমিন উপস্থিত হয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করার দায়িত্ব নিয়ে বাঘটিকে বিশ্বনাথ থানায় নিয়ে যায়।
বিশ্বনাথ থানার এসআই আমিরুল ইসলাম জানিয়েছেন মেছোবাঘটি রাত ১০ ঘটিকার পরে সিলেট বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর সিলেটের বিশ্বনাথে ফাঁদ পেতে আরেকটি মেছোবাঘ আটক করেন এক মৎস্য চাষি। পৌরসভার সুড়িরখাল গ্রামে নিজ মৎস্য খামার থেকে সেটিকে আটক করেন চাষি সুয়েব আহমদ।
পরে বিশ্বনাথ থানা পুলিশ বাঘটি উদ্ধার করে, সিলেট বনবিভাগকে অবগত করে। ওই দিন বিকাল ৩টায় বন বিভাগের লোকজনের কাছে সেটি হস্তান্তর করা হয়।
এক সপ্তাহের মধ্যে দুটি বাঘ আটকে উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়