editor
প্রকাশিত: 11:20 AM, November 12, 2023
এম এম সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বিদেশীদের সাহায্য চায়, আমেরিকার সাহায্য চায়। শেখ মুজিবের দেশে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে মুক্তিযোদ্ধারা এদেশ স্বাধীন করেছে। আমরা স্বাধীন জাতী। এদেশ বিদেশীদের কথায় চলার সুযোগ নেই। আমরা তাদের কথা মানি না। এদেশের জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে ক্ষমতায় যাবে। বিএনপি বিদেশীদের দয়ায় ক্ষমতায় যেতে চায়, জনগণের উপর তাদের বিশ্বাস নেই। তোমরা স্বাধীনতা বিরোধী, দেশের মানুষ তোমাদের ভোট দিবে না।
তিনি শনিবার (১১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলার জুড়ী শিশু পার্কে জুড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দেশব্যাপি বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস এর বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন। তা দেখে বিদেশীরা দিশেহারা। তাদের চ্যালেঞ্জ করে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্নফুলী টানেল, রেল, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। নিন্দুকের মুখে চুনকালি দিয়ে জুড়ীতে সাফারী পার্ক অনুমোদন দেয়া হয়েছে। জুড়ীবাসীর মর্যাদা অনেক উপরে চলে গেছে।
আগামী নির্বাচন পর্যন্ত দলের নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিাকে আবার প্রধানমন্ত্রী না করা পর্যন্ত ঘরে ফেরা যাবে না। খালেদা জিয়া দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল আর শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। আগামীতে উন্নত দেশে পরিণত করার পরিকল্পনা নিয়েছেন। তাই ঐকবদ্ধ ভাবে বিএনপি-জামায়াতকে মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যে নির্বাচন অনুষ্টিত হবে।
জুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাসুক উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফুলতলা ইউ পি সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ,সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু,সা ধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।
এস এ
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে