editor

প্রকাশিত: 12:12 PM, November 12, 2023

কুলাউড়ায় রাতের আধারে রাবার বাগানের গাছ পাচারের চেষ্টা, গাড়িসহ চালক আটক

কুলাউড়ায় রাতের আধারে রাবার বাগানের গাছ পাচারের চেষ্টা, গাড়িসহ চালক আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: কুলাউড়ার ভাটেরা সরকারি রাবার বাগানে গাছ চুরির হিড়িক বেড়েছে। স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র গত ৪-৫ বছর ধরে রাতের আঁধারে গাড়ি বোঝাই করে শত শত গাছ পাচার করছে। সর্বশেষ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (২৬) ও তাঁর শশুর নজরুল ইসলাম (৪৩) এর নেতৃত্বে একটি কাভার্ডভ্যান বোঝাই কাঠ পাচারের সময় ২ হাজার ৪০০ কাঠের পিছ জব্দ করেছে কুলাউড়া বনবিভাগ ও থানা পুলিশ।

কুলাউড়া বনবিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কুলাউড়ার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় অবস্থিত জুনেদে’র করাতকল থেকে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৫-৮৩৬৭) গাড়িতে ভাটেরা রাবার বাগানের চিরাই গাছ লোড করা হচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই করাতকলে গিয়ে অভিযান চালান কুলাউড়া বনবিভাগের গাজীপুর বিট কর্মকর্তা মোঃ আহমদ আলী ও কুলাউড়া থানার এসআই দেবাশীষ। পরে তারা চালক মিনহাজসহ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসেন। জব্দ হওয়া কাঠের পরিমাণ ২৫৮.৩৩ ফুট। যার বাজারমূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকা।

প্রত্যক্ষদর্শী সোহেল আহমদ, ফখরুল আমীনসহ কয়েকজন জানান, ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের কবির মিয়ার ছেলে কামরুল ইসলাম ও একই গ্রামের সাজ্জাদ মিয়ার ছেলে নজরুল মিয়া মিলেমিশে রাবার বাগানের গাছ এনে মধ্যরাতে করাতকলে চিরাই করে গাড়িতে লোড করছিলেন। কামরুল ইসলাম ও নজরুল মিয়া সম্পর্কে একে অপরের জামাই শশুর।

ভাটেরা রাবার বাগান সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ভাটেরা রাবার বাগানে বর্তমানে প্রায় দুই লাখ গাছ রয়েছে। যার বেশির ভাগই উৎপাদনশীলতা হারিয়েছে। এসব গাছ কেটে ট্রিটমেন্ট প্লান্টে সরবরাহ করেন ঠিকাদার। সম্প্রতি বাগানের জীবনচক্র হারানো প্রায় ৮ হাজার ৩০০টি গাছ বিক্রয়ের জন্য নতুনভাবে দরপত্র আহবান করা হয়েছে।

স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, দরপত্রের বাইরেও বাগান থেকে নিয়মিত গাছ পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। জীবনচক্র শেষ হয়ে যাওয়া গাছের সঙ্গে উৎপাদনশীল গাছও কর্তন করা হচ্ছে দীর্ঘদিন থেকে। বিকেল ৫টার পর বাগান থেকে গাছ পরিবহন নিষেধ থাকলেও এসব কর্তনকৃত গাছ রাতের আঁধারে গাড়ি বোঝাই করে পাচার করা হচ্ছে। জ্বালানি কাঠের আড়ালে লগ-গোল প্রকৃতির কাঠ ও উৎপাদনশীল গাছ পাচার করা হয়। বৃহস্পতিবার রাতে চিরাই কাঠ পাচারের বিষয়টি স্থানীয়রা বাগান ব্যবস্থাপককে জানালে তিনি তাৎক্ষনিক কোন ব্যবস্থা নেননি। অথচ রাবার বাগানের অফিস থেকে ওই করাতকলের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে দুটি পিকআপ ভ্যান বোঝাই কাঠ পাচারের সময় জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাগানের তৎকালীন ব্যবস্থাপক মো. নাজমুল হক বাদী হয়ে থানায় মামলা করেছিলেন।

থানায় আটক গাড়িচালক মিনহাজ জানান, ঢাকা গাজীপুর থেকে শাহাঙ্গীর নামে এক ব্যক্তি আমার গাড়ি ভাড়া করেন গাছ পরিবহন করার জন্য। তিনি আমাকে বলেন, নজরুল ও কামরুল নামে ভাটেরার দুই জামাই-শশুর আমাকে গাড়িতে কাঠ লোড করে দিবে। আমি ওই জামাই (কামরুল) এর সাথে ফোনে কথা বলে কাঠ নিতে আসি। তখন তিনি আমাকে বলেন, গাছের সকল বৈধ কাগজপত্র রয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাতে তারা বরমচালে করাতকলে হঠাৎ পুলিশ দেখে সেখান থেকে গাড়ি রেখে সটকে পড়ে।

অভিযুক্ত নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করাতে তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযুক্ত কামরুল ইসলাম বলেন, বাগানের কোন গাছ আমি কিনাতও নায় বেচাতও নায়। একমাসে আগে বাগান থেকে টেন্ডারের মাধ্যমে জ্বালানি কাঠ ক্রয় করেন আমার শশুর নজরুল ইসলাম। পরে তিনি ওই কাঠগুলো ঢাকার এক লোকের কাছে বিক্রি করেন। লোকেশনের জন্য হয়তো ওই কাঠের মালিক চালকের কাছে আমার মোবাইল নাম্বার দিয়েছেন। ওই লোক বাগান থেকে জ্বালানি কাঠগুলো চিরাই করার জন্য করাতকলে নিয়ে রাখেন। করাতকলে এখনো অনেক কাঠের লগ ও কাঠের স্তুপ রয়েছে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কোন লগ নেই, সব জ্বালানি কাঠ।

ভাটেরা রাবার বাগানের ব্যবস্থাপক মো. মফিজুর রহমান বলেন, জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আমরা মামলা করবো। গাড়িতে শুধু রাবার গাছ নয় আকাশী গাছও রয়েছে। তবে গাছগুলো অনেক পুরাতন।

কুলাউড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন বলেন, বরমচালে জুনেদের করাতকল থেকে গভীর রাতে চিরাই কাঠ কাভার্ডভ্যানে লোড হচ্ছে খবর পেয়ে বিট অফিসারকে ঘটনাস্থলে পাঠাই। তিনি কুলাউড়া থানার টহল পুলিশের সহযোগিতায় রাবার চিরাই কাঠের গাড়ি আটক করে কুলাউড়া থানায় নিয়ে এসেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে